Home ইন্টারন্যাশনাল খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে ভারতের কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ সিদ্ধান্তটি নয়াদিল্লির জন্য বড় ধরনের ভারসাম্যের পরীক্ষা হয়ে উঠতে পারে।

আগামী ৪ থেকে ৯ জুলাই ইরানের বিভিন্ন শহর এবং ইরাকে খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান, কোয়ম ও মাশহাদে একাধিক পর্ব শেষে তাঁকে ইমাম রেজার মাজারে দাফন করা হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে এই আমন্ত্রণ গ্রহণ করা ভারতের জন্য সহজ নয়।

কারণ, একদিকে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের জ্বালানি, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বিশেষ করে চাবাহার বন্দর ভারতের জন্য মধ্য এশিয়া ও আফগানিস্তানে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কও গভীর হয়েছে।

বিশ্লেষকদের মতে, খামেনির জানাজায় মোদির উপস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবে ভুল বার্তা দিতে পারে। আবার পুরোপুরি অনুপস্থিত থাকলে তেহরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কাও আছে।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি গুরুত্বপূর্ণ। দেশটির বড় শিয়া জনগোষ্ঠীর আবেগও এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে কূটনৈতিক সূত্র বলছে, মোদির ব্যক্তিগতভাবে যাওয়ার সম্ভাবনা কম। এর বদলে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর পথেই হাঁটতে পারে ভারত। এখন নজর, নয়াদিল্লি কীভাবে এই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য সামলায়।

RELATED ARTICLES

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version