Wednesday, April 15, 2026
Wednesday, April 15, 2026
Home ইন্টারন্যাশনাল কিয়েভে রুশ হামলায় ৬ নিহত, ইউক্রেনের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে

কিয়েভে রুশ হামলায় ৬ নিহত, ইউক্রেনের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার বিমান ও ড্রোন হামলায় ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড়শ’র বেশি। কিয়েভে গ্রিডে হামলার কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। জরুরি ভিত্তিতে ৪ লাখেরও বেশি পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যখন বিশ্ব শান্তি আলোচনা নিয়ে ব্যস্ত, রাশিয়া তার যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী হত্যা ও ধ্বংস চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, হামলায় রাশিয়া প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০০টি ড্রোন ব্যবহার করেছে। কিয়েভে দুইজন নিহত হয়েছেন। রাজধানী ও আশপাশের অঞ্চলগুলোতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের ওপর ড্রোন প্রতিরোধের সময় ধ্বংসাবশেষ পড়ে।

কিয়েভ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান টিমুর টকাচেঙ্কো বলেন, ‘রাশিয়া পুরো পরিবারকেই লক্ষ্যবস্তু করছে।’

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কাটারিনা ম্যাথেরনোভা বলেছেন, ‘বিশ্ব শান্তিচুক্তি নিয়ে আলোচনা করছে, মস্কো উত্তর দিচ্ছে ক্ষেপণাস্ত্র দিয়ে, কূটনীতি নয়।’

একই সময়ে, জেলেনস্কির আলোচক দল যুক্তরাষ্ট্রে গিয়েছে ‘সম্মানজনক শান্তি’ ও যুদ্ধ দ্রুত শেষ করার জন্য। দলটি নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন প্রতিরক্ষা প্রধান রুস্তেম উমেরভ।

সামাজিক মাধ্যমে এক্সে জেলেনস্কি লিখেছেন, ‘লক্ষ্য স্পষ্ট: যুদ্ধ শেষ করার জন্য পদক্ষেপ দ্রুত নির্ধারণ করা।’

মিডিয়ার খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাই জারেড কুশনার রোববার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। কিন্তু ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলে মূলত ২০১৪ সাল থেকে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত চলছে। বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে রাশিয়া। লুহানস্ক ও দোনেৎস্ক—এই দুই প্রশাসনিক অঞ্চল নিয়ে দনবাস গঠিত। লুহানস্কের প্রায় পুরোটা রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন। দোনেৎস্কের অধিকাংশ অঞ্চলও রুশ সেনাদের দখলে। শান্তিচুক্তির জন্য রাশিয়ার অন্যতম প্রধান দাবি, দনবাসের পুরোটা রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। বিনিময়ে ইউক্রেনের অন্যান্য অঞ্চলের দখলকৃত ভূখণ্ড ছাড়বে রাশিয়া।

যুদ্ধের এই পর্যায়ে ইউক্রেনের আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। বর্তমানে রণক্ষেত্রের পাশাপাশি প্রশাসনিকভাবেও নানা সমস্যায় জর্জরিত ইউক্রেন।

RELATED ARTICLES

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

Recent Comments