Sunday, June 14, 2026
Sunday, June 14, 2026
Home ইন্টারন্যাশনাল পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের বুথফেরত জরিপ বা এক্সিট পোল প্রকাশ করেছে। এসব জরিপের বেশিরভাগেই এগিয়ে আছে বিজেপি।

পি ম্যাট্রিজের বুথফেরত জরিপ অনুযায়ী, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষপর্যন্ত বাজিমাত করবে বিজেপি। ১৪৬-১৬১টি আসনে জিততে পারে পদ্মশিবির। আর ১২০-১৪০টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। ওই সমীক্ষা অনুযায়ী, ছটি থেকে ১০টি আসন পেতে পারে অন্যান্যরা। খাতা খুলতে পারবে না বাম এবং কংগ্রেস।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ১৪৮। অর্থাৎ সরকার গঠন করতে কমপক্ষে জিততে হবে ১৪৮টি আসনে।

পিপলস পালসের বুথফেরত জরিপ বলছে, আসন কমলেও পশ্চিমবঙ্গে বড়সড় জয় পাবে তৃণমূল কংগ্রেস। ১৭৭-১৮৭টি আসনে জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি থেমে যেতে পারে ৯৫-১১০টি আসনেই। শূন্যের গেরো কাটিয়ে একটি আসন জিততে পারে বামেরা। একটি থেকে তিনটি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অন্যান্যরা একটি বা দুটি আসনে জিততে পারে।

পি-মার্কের সমীক্ষা অনুযায়ী, ১৫০-১৭৫টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূলের ঝুলিতে ১১৮-১৩৮টি আসন যেতে পারে। বাম, কংগ্রেস বা অন্যান্য দল পুরোপুরি ধসে যাবে।

চাণক্য স্ট্র্যাটেজিসের পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনে বাংলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাদের জরিপ বলছে, বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তাদের সম্ভাব্য আসন সংখ্যা ১৫০ থেকে ১৬০টি। আর বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। অন্যান্য (বাম-কংগ্রেস ও অন্যান্য) পেতে পারে মাত্র ৬ থেকে ১০টি আসন।

পোল ডায়রির বুথফেরত জরিপ জানিয়েছে, তৃণমূলকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। এবারের নির্বাচনে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। অপরদিকে তৃণমূল কংগ্রেস পাবে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের নির্বাচনে কার্যত কোনও সংস্থাই সঠিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে পারেনি। ফলে চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ৪ মে ভোট গণনা শেষে এবং বোঝা যাবে বাংলার মসনদে কে বসছেন।

RELATED ARTICLES

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments