Saturday, May 2, 2026
Saturday, May 2, 2026
Home কমিউনিটি কানাডায় জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো এর বিজয় উৎসব উদযাপনে প্রস্তুতি সভা

কানাডায় জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো এর বিজয় উৎসব উদযাপনে প্রস্তুতি সভা

হেলাল সরকার : যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো’র উদ্যোগে ‘বিজয় উৎসব’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় উৎসবে অংশ নিতে টরেন্টোতে আসছেন সামিনা চৌধুরী ও শুভ্র দেব। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ড্যানফোর্থ এর স্থানীয় একটি হল রুমে এপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো’র সভাপতি মাহবুব চৌধুরী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মারুফের পরিচালনায় বক্তব্য রাখেন বিজয় উৎসব উদযাপন কমিটির আহবায়ক এজাজ আহমদ চৌধুরী, সদস্য সচিব রিফ্ফাত নূয়েরীন। এছাড়াও বক্তব্য রাখেন এবাদ আহমদ চৌধুরী, ছাদ চৌধুরী, ফারুক আহমদ, আছাদ চহাদ নিশু, সাকিব চৌধুরী, সঞ্জিব রায়, আজাদ আখত, মকবুল হোসেন মঞ্জু, ফারুক আহমদ, জুয়েল আহমদ, রাসেল আহমদ, হোসেন রনি, হাসান তারেক তানিম, মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, আলী হোসেন, নাইম চৌধুরী, রিফাত নউরিন।

এছাড়াও বক্তব্য রাখেন বিজয় উৎসব উদযাপনের টাইটেল স্পন্সর মোর্শেদ নিজাম, লায়েক চৈধুরী, সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, সাংবাদিক দীন ইসলাম, সাংবাদিক মোসতাক আহমদ রুশ, সাংবাদিক আরিফ আহমদ, সাংবাদিক সাজলু লস্কর, সাংবাদিক আবু বক্কর, মিলি বেগম, আল আমিনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে আগামী ২১ ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় বার্চমাউট পার্ক, ডেনফোর্থের কলেজিয়াট ইন্সটিটিউটের হল রুমে বিজয় উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে দুজন অতিথি শিল্পী সামিনা চৌধুরী ও শুভ্র দেব বিজয় উৎসবে সংগীত পরিবেশন করবেন। প্রস্তুতি সভা শেষে বিজয় উৎসব’কে সফল করার জন্য টরেন্টোতে বসবাসরত বাঙালি কমিউনিটির সহযোগিতা চান আয়োজকরা।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমে...

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের-ইসরায়েলি অভিযানে সাহায্য না করায় এবং হরমুজ প্রণালি খোলার জন্য নৌবাহিনী না পাঠানোয় স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা...

ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কল...

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপের’ দিকে যাচ্ছে। সামাজিক...

Recent Comments