Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home কমিউনিটি শান্তা ইসলামের সাথে কথোপকথন

শান্তা ইসলামের সাথে কথোপকথন

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো এর আয়োজনে মঞ্চ ও টিভি নাটকের বিশিষ্ট অভিনেত্রী শান্তা ইসলাম এর সাথে দলের সদস্যদের এবং সুধীজনদের কথোপকথন হয়েছে গত ২২ নভেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরাম (টিএফএফ) মিলনায়তনে এ কথোপকথন অনুষ্ঠিত হয়েছে। অন্যস্বর এর দলনেতা আহমেদ হোসেন এর সঞ্চালনায় ধীর লয়ে শুরু শান্তার সাথে কথোপকথন । আহমেদ হোসেন শুরু করেন জিনাত আর মিরান্ডা নিয়ে নানান আলোচনা। মাঝখানে শান্তা আবেগতাড়িত হয়ে বলতে থাকেন জিনাত চরিত্রের সংলাপ।আলাপে আলাপে শান্তা বলেন, আস্থা নিয়ে কেমন করে আহমেদ হোসেনের ঘাড়ে পা রেখে মিরান্ডা চরিত্রের প্রথম দৃশ্যটি শুরু করেন।

অভিনয়ের নৈপুণ্য, চরিত্র বিশ্লেষণের গভীরতা এবং মঞ্চে উপস্থিতির দৃঢ়তায় নিজেকে দীর্ঘদিন ধরে আলাদা করে তুলে ধরেছেন শান্তা ইসলাম।

সৈয়দ শামসুল হক-এর বিখ্যাত নাটক “যুদ্ধ এবং যুদ্ধ”-এ জিনাত মহল চরিত্রে তাঁর অভিনয় ছিল অনন্য- ব্যথা, প্রতিরোধ এবং নারী শক্তির যে রূপ তিনি মঞ্চে তুলে ধরেন, তা দর্শকের হৃদয়ে দীর্ঘসময় দাগ কাটে।

এছাড়া বিশ্বনাট্যধারার অপরাজেয় নাট্যকার উইলিয়াম শেক্সপীয়ারের “দ্য টেম্পেস্ট” নাটকে মিরান্ডা চরিত্রে তাঁর বলিষ্ঠ ও শৈল্পিক অভিনয় প্রমাণ করে তাঁর বহুমাত্রিক দক্ষতা। চরিত্রের সরলতা, বিস্ময়, মানবিকতা এবং আবেগ—সব কিছুই তিনি নিখুঁতভাবে তুলে ধরে নাটকটিকে নতুন বোধে সমৃদ্ধ করেছেন।

শান্তা ইসলাম, তাঁর অভিনয়ের প্রতিটি চরিত্রই দর্শককে নতুন অভিজ্ঞতায় নিয়ে যায়, আর শিল্পচর্চার প্রতি তাঁর নিবেদন আমাদের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করে চলেছে।

অনুষ্ঠানে শান্তা ইসলামকে নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, টরন্টো ফিল্ম ফোরাম এর সভাপতি, চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুল, বাংলামেইল সম্পাদক এবং এন আর বি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু,বিশিষ্ট লেখিকা সালমা বাণী, কন্ঠশিল্পী নাসরিন খান, বাংলাদেশ সেন্টারের সভাপতি শিবু চৌধুরী,লেখিকা ঈশাত আরা মেরুনা।আবৃত্তি করেন রিফফাত নূয়েরিন। সঙ্গীত পরিবেশন করেন আসিফ চৌধুরী, মেহজাবীন, স্বপ্নীল, ফারজানা হক বেবী। অনুষ্ঠানে জুলিয়া, শিরীন, ফারিয়া, ইশতিয়াক, বদরুদ্দোজা, মুনিমা শারমিন, মাসুদ পারভেজ সহযোগিতা করেন।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে শান্তা ইসলাম সাথে কথোপকথন অনুষ্ঠান সমাপ্ত হয়।

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments