Friday, January 23, 2026
Friday, January 23, 2026
Home কমিউনিটি কনসাল জেনারেল প্রবাসীদের সেবা দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় : কানাডার টরন্টোয় জালালাবাদ...

কনসাল জেনারেল প্রবাসীদের সেবা দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় : কানাডার টরন্টোয় জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়

হেলাল সরকার : কানাডার টরন্টোয় বাংলাদেশের নবাগত কনসাল জেনারেল মো. শাহ আলম খোকনের সঙ্গে মতবিনিময় করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর কর্মকর্তারা। সোমবার দুপুরে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এসোসিয়েশেনের কর্মকর্তারা সেবার মান উন্নয়নের বিভিন্ন পরামর্শ দিয়ে বলেছেন, কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের সেবার ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জালালাবাদ এসোসিয়েশন সবসময় কানাডা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কনস্যুলেটের সঙ্গে সমন্বয় এবং সহযোগিতার হাত প্রসারিত করে থাকে।

পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্মনিবন্ধন, অ্যাটেস্টেশনসহ সকল কনস্যুলার সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে জালালাবাদ নেতৃবৃন্দ বলেন, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দুর করে সেবার মান আরো সহজ, গতিশীল এবং জনবান্ধব করতে যে কোনো গঠনমূলক সহযোগিতায় আমরা কনস্যুলেটের পাশে থাকবো।

আমরা চাই, প্রবাসীরা যেন হয়রানী এড়িয়ে কর্মকর্তাদের কাছ থেকে হাসিমুখে সম্মান, মর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা পায় এবং কমিউনিটিতে গিয়ে আনন্দের সঙ্গে কনস্যুলেটের সুনাম করতে পারে। তাদের মধ্যে যেন কোনো ভীতি এবং হতাশা কাজ না করে।

আমাদের কমিউনিটির যেকোনো কার্যক্রমে কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে- এই প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, কনস্যুলেট চাইলে জালালাবাদ এসোসিয়েশন সচেতনতা কার্যক্রম, সেবা বিষয়ক তথ্য প্রচার এবং কমিউনিটি আউটরিচে সহযোগিতা করতে প্রস্তুত। দুর-দুরান্তের বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসীদের সেবা দ্রুত এবং সহজ করার পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল কনস্যুলার সেবা প্রদানের আহ্বান জানান।

জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মতামতের জবাবে কন্সাল জেনারেল মো. শাহ আলম খোকন বলেন, আপনারা যে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা, দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে কনস্যুলার সেবার মান নিয়ে মতামত তুলে ধরেছেন- আমি তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা জানি- আপনাদের প্রত্যাশা অনেক, এবং সেই প্রত্যাশা পূরণ করতে আমরা কাজ করছি।

অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা আরও সহজ ও দ্রুতকরণ, ফোন ও ইমেলই রেসপন্স, সেবাপ্রার্থীদের সহযোগিতা, ফেসবুক লাইভের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদানসহ বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে কন্সাল জেনারেল শাহ আলম খোকন বলেন, কনস্যুলেটের দরজা সবসময়ই আপনাদের জন্য খোলা। আমাদের উদ্দেশ্য সেবাকে আরও গতিশীল, সময়োপযোগী ও মানবিক করা। এ লক্ষ্য পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং কনস্যুলেটের পুরো টিম একসঙ্গে কাজ করবে আপনাদের প্রত্যাশা পূরণের জন্য। আপনাদের পরামর্শ, সমালোচনা, প্রত্যাশা- সবকিছুই আমাদের কাজকে আরও সঠিক পথে চালিত করবে। প্রবাসীদের কল্যাণে জালালাবাদ এসোসিয়েশনের সক্রিয় ভ‚মিকা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে কন্সাল জেনারেল বলেন, এই বৈঠক উভয় পক্ষের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং কনস্যুলার সেবার মান উন্নয়নে বাস্তব অগ্রগতি নিয়ে আসবে।

জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য কন্সাল জেনারেলসহ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি- কনস্যুলেট সবসময় প্রবাসীদের পাশে থাকতে চায়। প্রবাসীদের কল্যাণে কনস্যুলেটের যে কোনো ভালো কাজে আমরা সহযোগিতা বৃদ্ধি করতে সবসময় প্রস্তুত আছি।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনির নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক প্রেসিডেন্ট সাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মেহদী শরিফ মারুফ, উপদেষ্টা লায়েক আহমদ চৌধুরী, মিসবাহুল কাদির ফাহিম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ এবং অর্থ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

মতবিনিময় শেষে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ২১ ডিসেম্বর টরন্টোয় বিজয় উৎসবের আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে কন্সাল জেনারেলের হাতে তুলে দেন।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

৩১ জানুয়ারি কারু’র বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...

ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা। ট্রাম্প ন্যাটোর সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব...

কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচোয়ান এর নব কার্যকর কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত

হেলাল সরকার : স¤প্রতি কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচোয়ান এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সাসকাচোয়ানস্থ কনফেডারেশন ইন হোটেলে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই...

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত...

Recent Comments