Home খেলাধুলা একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচে দুটি ট্রফি অপেক্ষা করছিল লিওনেল মেসিদের জন্য। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জিতে প্রথমটি বাগিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। বড় জয়ে তারা এমএলএস কাপের ফাইনালে উঠেছে। ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

আজ (রোববার) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউইয়র্ককে আতিথ্য দিয়েছে মায়ামি। যেখানে উভয় দলই প্রায় সমান তালে লড়েছে। তবে একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন।

দীর্ঘ সময় আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে খেলছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। বার্সেলোনার পর মায়ামিতেও তারা ড্রেসিংরুম শেয়ার করেছেন। তবে সেই অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। মৌসুমের মাঝেই পেশাদার ফুটবলে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন সাবেক দুই স্প্যানিশ তারকা বুসকেটস-আলবা। এমএলএস কাপের ফাইনালই হবে তাদের সঙ্গে মেসি-সুয়ারেজদের শেষ ম্যাচ। যেখানে মায়ামির প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সানদিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ম্যাচে বিজয় দল।

মেসির সেট পিসে আলবা শুরুতেই মায়ামিকে এগিয়ে দিতে পারতেন। তবে তার হেড পরাস্ত হয় নিউইয়র্ক গোলরক্ষকের সামনে। খানিক বাদেই ১৪ মিনিটে মায়ামি ব্রেকথ্রু পায় আলেন্দের কাছ থেকে। বক্সে পাস পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি এই আর্জেন্টাইন। আট মিনিট বাদে ফ্লোরিডার ক্লাবটি ব্যবধান দ্বিগুণ করে। আলবা প্রতিপক্ষের বক্সে দারুণ এক ক্রস বাড়ান আলেন্দেকে, হালকা লাফিয়ে সেটিকে নিজের নিজের দ্বিতীয় গোলে পরিণত করেন এই স্ট্রাইকার। ৩৭ মিনিটে সেট পিস থেকে হেড দিয়ে জাস্টিন হাক নিউইয়র্কের পক্ষে ব্যবধান কমান।

বিরতির পর আরও আগ্রাসী রূপ ধারণ করে মায়ামি। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেট্টি। এটি আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ ৪০৫ অ্যাসিস্টের রেকর্ড। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিল পাসে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। আর তাতে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় মায়ামির। একইসঙ্গে তারা এমএলএস কাপের ফাইনালে পা রাখল।

এবারের মৌসুমে মায়ামি এমএলএসের যত ওপরে উঠছে ততই তাদের নতুন ইতিহাস রচিত হচ্ছে। মেসির আগমনের পর থেকেই ২০২৩ সাল থেকে নিজেদের এই স্বপ্নযাত্রা শুরু করে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। এর আগের পাঁচ মৌসুমে খেললেও মায়ামি কখনোই এতদূর আসতে পারেনি। মেসি যোগ দেওয়ার পরই ২০২৩ সালে লিগস কাপ এবং পরের বছর এমএলএসের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট বাগিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি।

RELATED ARTICLES

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে ইতালির সান সিরোতে দারুণ এক জয় তুলে নিয়ে গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে বিদায় করে দিয়েছে...

বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। আর চার মাস পরেই মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ৪৮ দলের অংশগ্রহণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে, পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের...

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।...

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

Recent Comments

Exit mobile version