Saturday, May 30, 2026
Saturday, May 30, 2026
Home বিজ্ঞান এআই-এর মাধ্যমে চাকরি খোঁজা হবে সহজ, ওপেনএআই চালু করছে নতুন প্ল্যাটফর্ম

এআই-এর মাধ্যমে চাকরি খোঁজা হবে সহজ, ওপেনএআই চালু করছে নতুন প্ল্যাটফর্ম

অনলাইন ডেস্ক : চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন একটি এআই নির্ভর প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে, যা লিংকডইনের মতো পেশাজীবীদের জন্য চাকরি ও নেটওয়ার্কিং সুবিধা দেবে। ‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’ নামের এই মাধ্যমটি প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনে সংযোগ স্থাপন করার সুযোগ দেবে। ধারণা করা হচ্ছে, আগামী বছর এটি যাত্রীসেবায় আসতে পারে।

ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিজি সিমো জানান, এই প্ল্যাটফর্ম এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠান ও প্রার্থীর দক্ষতার মধ্যে সবচেয়ে উপযুক্ত মিল খুঁজে বের করবে। ওয়ালমার্ট, অ্যাকসেঞ্চার, বোস্টন কনসালটিং গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই উদ্যোগটির সঙ্গে যুক্ত হয়েছে। সিমো আরও বলেন, এআই ব্যবহার করে মানুষ সহজভাবে চাকরি খুঁজতে পারবে, আর প্রতিষ্ঠানও দক্ষ প্রার্থী খুঁজে পাবে।

নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই দক্ষ জনবল নিয়োগ করতে পারবেন, যা তাদের বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া, ওপেনএআই একাডেমির মাধ্যমে বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রার্থীরা প্রশিক্ষণ ও সনদও পাবেন। কোর্সের মধ্যে আছে এআই ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এবং চাকরিভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণ। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এক কোটি মার্কিন নাগরিককে প্রশিক্ষণ সনদ প্রদান করা। এই নতুন প্ল্যাটফর্ম পেশাজীবীদের জন্য কাজের সুযোগ ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

RELATED ARTICLES

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা, বেড়েছে ব্যক্তিগত ঋণের সীমাও

অনলাইন ডেস্ক : ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি কেনার ঋণসীমাও বাড়ানো...

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে...

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

চীনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ছোট...

গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনতে ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েরের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু। সেই সঙ্গে...

Recent Comments