Home খেলাধুলা আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির নকশা ফাঁস!

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির নকশা ফাঁস!

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। এবার বিশ্বকাপের সাত মাস আগেই ফাঁস হয়েছে আর্জেন্টিনার জার্সি।

জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ প্রতিবেদনে জানিয়েছে, বিখ্যাত ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ ফাঁস করেছে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের হোম জার্সির নকশা।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও ফুটি হেডলাইনস আর্জেন্টিনার জার্সির নকশা ফাঁস করেছিল, যা পরে হুবহু মিলে গিয়েছিল।

আর্জেন্টিনার জার্সি মানেই আকাশি ও সাদা রঙের মিশেল। আসন্ন বিশ্বকাপের জার্সিতেও থাকছে সেই ঐতিহ্যবাহী রঙ, তবে এবার যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া।

নতুন জার্সির ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ।
কাঁধের দিকে থাকছে অ্যাডিডাসের স্বাক্ষর, তিনটি কালো সমান্তরাল স্ট্রাইপ। আর শর্টস ও মোজা থাকবে নেভি ব্লু  রঙের। গত বিশ্বকাপে সাদা শর্টস ও মোজা পরে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবারের জার্সিতে থাকবে তিনটি সোনালি তারা, যা নির্দেশ করবে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়কে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের গৌরবময় স্মৃতি।

সব সময়ের মতো এবারও আর্জেন্টিনার জার্সি তৈরি করছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

RELATED ARTICLES

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে ইতালির সান সিরোতে দারুণ এক জয় তুলে নিয়ে গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে বিদায় করে দিয়েছে...

বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। আর চার মাস পরেই মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ৪৮ দলের অংশগ্রহণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। ভারত মহাসাগরে...

শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি

অনলাইন ডেস্ক : ইরানের ওপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের সপ্তম দিনে তেহরানের তিনটি জাহাজের বেকায়দায় পড়ার খবর পাওয়া...

Recent Comments

Exit mobile version