Home অভিবাসন আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি যুবক

আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি যুবক

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ জিতেছেন মানসুর আহমেদ নামের এক বাংলাদেশি প্রবাসী। তার পাওয়া ২৫০ গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার সমান।

বুধবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিট’র লটারি কিনেছিলেন। এতে প্রথমবারই বাজিমাত করেছেন এই বাংলাদেশি প্রবাসী।

২৪ বছর বয়সী মানসুর দুবাইয়ে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। গত চার বছর ধরে সেখানে আছেন। তবে তার পরিবার বাংলাদেশেই থাকে। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে টিকিটটি কেনেন এই যুবক। এখন এসব তারা সবাই ভাগ করে নেবেন।

স্বর্ণজয়ী মানসুর বলেন, আমি আমিরাতে চার বছর ধরে রয়েছি। আজ অনেক খুশি আমি। সোশ্যাল মিডিয়ায় প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। তারপর ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করি এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! প্রথমবার টিকিট কিনছি, আর প্রথমবারই জয়লাভ করেছি। এখন আমরা সবাই খুশি এবং কৃতজ্ঞ।

মানসুর ১০ বন্ধুর সবার সঙ্গে এই স্বর্ণ সমানভাগে ভাগ করে নেবেন বলেও জানান। তিনি বলেন, আমরা এই স্বর্ণ ভাগ করে নেয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমনই এক অভিজ্ঞতা, যা কখনো ভুলব না আমরা।

RELATED ARTICLES

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র...

আমিরাতে সোনার বার জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতেছেন মোহাম্মদ হায়দার আলী এক বাংলাদেশি প্রবাসী। তিনি ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট...

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।রোববার (২৬ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি

অনলাইন ডেস্ক : ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির...

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক : রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা...

ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী...

ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত ইসরায়েলি জনমত, নেতানিয়াহুর প্রতি আস্থা কম

অনলাইন ডেস্ক : তেল আবিবভিত্তিক রাজনৈতিক পরামর্শক ও জনমত জরিপ বিশেষজ্ঞ দালিয়া শেইন্ডলিন জানিয়েছেন, ইসরায়েলের জনগণের মতামত বিভক্ত। ইহুদি ইসরায়েলিরা অধিকাংশই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে...

Recent Comments

Exit mobile version