Tuesday, April 14, 2026
Tuesday, April 14, 2026
Home ইন্টারন্যাশনাল অবশেষে ইসরাইল থেকে মুক্তি পেলো ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দি

অবশেষে ইসরাইল থেকে মুক্তি পেলো ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দি

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। ইসরাইলের কেন্দ্রীয় কারাগার দফতরের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) এই কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

দুইটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দিদের। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ‘ওফের’ কারাগারের। এই ব্যাচে কারবন্দিদের সংখ্যা ছিল প্রায় ২ হাজার।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দফতর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপরের ‍দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দিরা। কারাবন্দিদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি)।

এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছকাছি সময়ে যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ ফিলিস্তিনি কারাবন্দি। দক্ষিণ ইসরাইলের নাগেভ কারাগারে ছিলেন তারা।

ইসরাইলের কেন্দ্রীয় কারা দফতরের বিবৃতিতে নাগেভ-এর কারাবন্দিদের সম্পর্কে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে থেকে ১ হাজার ৭১৮ জনকে মুক্তি দেওয়া হলো। এই কয়েদিদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গাজায় যেসব কারাবন্দি এসে পৌঁছেছেন, তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্স।

কারাবন্দিদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি।

গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়।

শেষ পর্যন্ত প্রায় ৪০ জন জিম্মি আটক ছিল হামাসের হাতে। তবে গোষ্ঠীটি আগেই জানিয়েছিল, কাগজে-কলমে ৪০ জন থাকলেও এই জিম্মিদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ২০ জন। যুদ্ধবিরতির তৃতীয় দিন সোমবার অবশিষ্ট ২০ ইসরায়েলি জিম্মির সবাইকে মুক্তি দেয় হামাস। এই জিম্মিদের মুক্তির বিনিময়েই ৩ হাজার ৭ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল।

মুক্তি পাওয়া এসব কয়েদিদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত কোনো আসামি নেই। ইসরাইল আগেই জানিয়েছিল, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে না।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক : তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, “ইসরায়েল হয়ত চাইছে ইরানের পর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

Recent Comments