Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মিসরে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরব ও ইউরোপের নেতারা এ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের শুরুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তিনি উপস্থিত নেতাদের সম্পর্কে কথা বলছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়েও কথা বলেন তিনি। এ সময় তাকে ‘সুন্দরী’ হিসেবে অভিহিত করে প্রসংসা করেন ট্রাম্প। যেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমাদের একজন তরুণী আছেন, সুন্দরী তরুণী। যুক্তরাষ্ট্রে আমি কোনও নারীকে সুন্দরী বলতে পারব না। কারণ সেখানে আপনি কাউকে সুন্দরী বললে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

“কিন্তু আমি (এখানে) একটি সুযোগ নেব।” পেছনে দাঁড়িয়ে থাকা মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “এই হলেন সুন্দরী তরুণী। আপনাকে সুন্দরী বলায় রাগ করেননি, ঠিক না? কারণ আপনি সুন্দরী। এখানে আসায় আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে বলছেন, সবার সামনে এমন বন্দনায় মোটেও স্বস্তিতে ছিলেন না মেলোনি। তার চোখেমুখে অস্বস্তির ছাপ ছিল।

যদিও ট্রাম্প যখন প্রশংসা করছিলেন তখন তিনি হাতের ইশারায় তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।

এরআগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে মেলোনির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মেলোনিকে এরদোয়ান বলছেন, তিনি যেন ধূমপান ছেড়ে দেন।

সূত্র: ফ্রান্স২৪, এনডিটিভি

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments