Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল CUAAC এর বার্ষিক সাধারণ সভা ও (২০২৫-২০২৭) মেয়াদের কার্যকরী কমিটি গঠন

CUAAC এর বার্ষিক সাধারণ সভা ও (২০২৫-২০২৭) মেয়াদের কার্যকরী কমিটি গঠন

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ । এই সুদূর প্রবাসে সেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের স্মারক বহন করে চলেছে একঝাঁক তারুণ্য। এই তারুণ্য উদ্দীপ্ত সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ কানাডা ইনক্ এর উদ্যোগে টরন্টো শহরের স্থানীয় এক মিলনায়তনে গত ২৬ অক্টোবর রোববার দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ খান এর সঞ্চালনায় বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ এফ ফখরুদ্দিন ল্যান্ড একনোলেজমন্টে পাঠ করেন এবং গত দুই বছরে সংগঠনের প্রয়াত প্রাক্তনীদের স্মরণে শোক প্রস্তাব পেশের মাধ্যমে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সভাপতি শফিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক খোরশেদ খান বিগত মেয়াদের নানাবিধ কর্মকান্ড সম্বলিত লিখিত রিপোর্ট পেশ করেন। অতপর সংগঠনের কোষাধ্যক্ষ রাজীব কুমার ঘোষ আর্থিক প্রতিবেদন পেশ করেন।

সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদনের উপর প্রশ্ন-উত্তর পর্বে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সম্মানিত উপদেষ্টা ড. শাহাদাত হোসেন খান, ড.সুজিত কুমার দত্ত, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, সম্মানিত উপদেষ্টা সৈয়দ এফ ফখরুদ্দিন, ড. আজিজুল হক, প্রাক্তন সভাপতি সমর পাল, সদস্য নাজমুল মুন্সী,ফরিদ উদ্দিন খান সিদ্দিকী, কাজী আবদুল বাসিত, জহিরুল হক চৌধুরী, নাসিমা খানম নীলু ও শামসুদ্দিন খালেদ সেলিম।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ উত্থাপিত রিপোর্ট দুইটি অতপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মধ্যাহ্ন ভোজনের বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইলিয়াস মিয়া ও নির্বাচন কমিশনার ড. এ টি এম জামাল উদ্দিন ও বাহাউদ্দিন রতন শামসুদ্দিন খালেদ সেলিম সভাপতি, রাজিব কুমার ঘোষ সাধারণ সম্পাদক ও নাসিমা বেগম লাভলীকে কোষাধ্যক্ষ হিসেবে নব গঠিত ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের (২০২৫-২০২৭) নাম ঘোষণা করেন।

২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ নিম্নরূপ : সভাপতি: শামসুদ্দিন খালেদ সেলিম, সহ-সভাপতি: সুধান কুমার রায়, সহ-সভাপতি: শরীফা কামাল মশী, সহ-সভাপতি: সৈয়দা সেলিনা সারওয়ার, সহ-সভাপতি: সরওয়ার জামান, সহ-সভাপতি: এ কে এম খোরশেদ খান, সাধারণ সম্পাদক: রাজিব কুমার ঘোষ , যুগ্ম সম্পাদক: বিশ্বজিত পাল, যুগ্ম সম্পাদক: জি এস আকন্দ মাসুম, যুগ্ম সম্পাদক: জহিরুল হক চৌধুরি, যুগ্ম সম্পাদক: দেবরাজ বিশ্বাস, যুগ্ম সম্পাদক: তানভীর রিয়াজী আলম, কোষাধ্যক্ষ: নাসিমা বেগম লাভলী, সাংগঠনিক সম্পাদক: কানিজ ফাতেমা, আপ্যায়ন সম্পাদক: মাসুম চৌধুরি, জনসংযোগ সম্পাদক: ফেরদৌসী সুলতানা মুন্নি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: কাজী আবদুল বাসিত, অভিবাসন ও বসতি বিষয়ক সম্পাদক: রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক: জাহাঙ্গীর কোরেশী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ গিয়াস উদ্দিন, সমাজসেবা সম্পাদক: শাহিদা সুলতানা জুলেখা, সদস্য: শফিউদ্দিন আহমদ, সদস্য: সমর পাল, সদস্য: নাজমুল মুন্সি, সদস্য: অনুপ সেনগুপ্ত, সদস্য: বাহাউদ্দিন আহমেদ বাহার, সদস্য: সনৎ বড়ুয়া, সদস্য: তাপস ভট্টাচার্য, সদস্য: তানভী হক সংগঠনের প্রবীণতম সদস্য ধূর্জটি চন্দ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী, আশীষ বড়ুয়া, ইকবাল মোহাম্মাদ ফাত্তাহ, ড. মিজানুর রহমান, ড. মোজাম্মেল হক, শফিক তরফদার, আমজাদ হোসেন,নাসির আহমেদ,মোঃ আতিকুল হক সহ বিপুল সংখ্যক প্রাক্তনী, সম্মানিত শিক্ষক ও উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments