Tuesday, May 12, 2026
Tuesday, May 12, 2026
Home বিনোদন কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট

কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই উৎসবের ৭৯তম আসরের। ১২ দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড কুইন আলিয়া ভাট।

উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে তাকে দেখা গেছে এক অপূর্ব প্যাস্টেল গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি গাউনে ধরা দিয়েছেন তিনি। হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল একবারে অনন্য। কান সৈকতে কখনো হাসিমুখে আবার কখনো গম্ভীর ভঙ্গিমায় ফটোশুট করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার আত্মবিশ্বাস ও মায়াবী রূপ ফুটে উঠেছে, যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

প্যাস্টেল রঙের এই পোশাকে আলিয়াকে অনেকটা রাজকন্যার মতো মনে হচ্ছে। সমুদ্রের ঢেউ আর উন্মুক্ত আকাশের নিচে তার এই খোশ মেজাজের মুহূর্তগুলো ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের উপস্থিতিতে মুখরিত কান উৎসবের এই আসর চলবে আগামী ২৩ মে পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার ‘পাম দ’র’। আলিয়ার এই উপস্থিতি উৎসবের জৌলুস যেন আরও বাড়িয়ে দিয়েছে।

RELATED ARTICLES

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা...

যুদ্ধ ধামলেও যুক্তরাষ্ট্রে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স...

কোণঠাসা স্টারমার, এক দিনে ৩ মন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরো বেড়েছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর মঙ্গলবার তার মন্ত্রিসভা থেকে একে একে...

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

Recent Comments