Thursday, April 2, 2026
Thursday, April 2, 2026
Home ইন্টারন্যাশনাল মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি, নেই যুদ্ধবিরতির কথা

মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি, নেই যুদ্ধবিরতির কথা

অনলাইন ডেস্ক : মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই চিঠিতে পেজেশকিয়ান সম্ভাব্য যুদ্ধবিরতির কথা উল্লেখ করেননি।

চিঠিতে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে।’

খোলা চিঠিতে তিনি ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা ‘ঐতিহাসিক বাস্তবতার’ সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ‘ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প এই দাবি করেছিলেন। কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাকে পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম উগ্রপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘যখন হরমুজ প্রণালি উন্মুক্ত, মুক্ত ও পরিষ্কার থাকবে তখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বিবেচনা করবে।’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত চিঠিতে প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরান তার নাম সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা।’

পেজেশকিয়ান তার চিঠিতে সম্ভাব্য যুদ্ধবিরতির কথা উল্লেখ করেননি। আমেরিকা, ইউরোপ ও প্রতিবেশী আরব দেশগুলোর জনগণের প্রতি ইরানের জনগণের কোনো শত্রুতা নেই। তিনি লেখেন, “সংঘাত’ ও ‘বাগদানে’র মধ্যে কোনটি ঠিক; আগামীর প্রজন্ম নির্ধারণ করবে।”

ইরানকে একটি ‘হুমকি’ হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল। নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য একটি ‘শত্রু’ তৈরির প্রয়োজন থেকেই এমনটা করা হচ্ছে।’

RELATED ARTICLES

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০ থিংকট্যাংক

অনলাইন ডেস্ক : ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে- বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে...

২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও চরম মাত্রায় পৌঁছেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন...

মিত্রদের ঘাঁটি ব্যবহার না করতে পেরে ন্যাটো নিয়ে নতুন ভাবনায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক নতুন করে ভাবতে হতে পারে। ফক্স...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০ থিংকট্যাংক

অনলাইন ডেস্ক : ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে- বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে...

মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি, নেই যুদ্ধবিরতির কথা

অনলাইন ডেস্ক : মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রকাশিত এক প্রতিবেদনে এ...

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।...

৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো...

Recent Comments