Monday, April 20, 2026
Monday, April 20, 2026
Home বিনোদন ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে টেইলর সুইফটের উদ্যোগ, ১ মিলিয়ন ডলারের অনুদান

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে টেইলর সুইফটের উদ্যোগ, ১ মিলিয়ন ডলারের অনুদান

বিনোদন ডেস্ক : মঞ্চে গানের জাদু আর ক্যারিয়ারের সাফল্যের বাইরে মানবিকতায়ও বারবার দৃষ্টান্ত স্থাপন করেছেন টেইলর সুইফট। ভক্তদের বিপদে পাশে দাঁড়ানো হোক বা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দানের তালিকায় তার নাম নতুন নয়। এবার যুক্তরাষ্ট্রজুরে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বেশি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন এই বিশ্বখ্যাত পপতারকা।

ভ্যারাইটি থেকে জানা যায়, ফিডিং আমেরিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছুটির মৌসুম সামনে রেখে এই অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিডিং আমেরিকা তাদের পোস্টে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে জানায়, এই অনুদান দেশজুড়ে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো বলেন, ফিডিং আমেরিকার জন্য টেইলর সুইফটের ১০ লাখ ডলারের অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার এই সমর্থন আমাদের মনে করিয়ে দেয় ক্ষুধা দূর করতে আমরা একসঙ্গে হলে কতটা পরিবর্তন সম্ভব। এই ছুটির সময় এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

এর আগেও ফিডিং আমেরিকার পাশে দাঁড়িয়েছেন টেইলর সুইফট। ২০২৪ সালের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় তিনি সংস্থাটিকে ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। শুধু তাই নয়, মানবিক কাজের তালিকায় সুইফটের নাম বহুবার উঠে এসেছে। ২০২৩ সালে টেনেসিতে ভয়াবহ ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় তিনি দেন ১০ লাখ ডলার। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্য দেন ১ লাখ ডলার সহায়তা।

সম্প্রতি টেইলর সুইফটের ভক্তরা, যাদের ‘সুইফটিজ’ নামে ডাকা হয়, ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহে এগিয়ে আসেন। যুক্তরাষ্ট্রে এসএনএপির সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যব্যাংকগুলোর সহায়তায় তারা সক্রিয় ভূমিকা রাখছেন। গত অক্টোবরে ‘সুইফটিজ ফর হোপ’ নামের একটি উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ভক্তদের ১৩ ডলার বা সামর্থ্য অনুযায়ী অনুদান দেয়ার আহ্বান জানায়।

অন্যদিকে, দাতব্য কার্যক্রমের খবরের মাঝেই গতকাল টেইলর সুইফট মুক্তি দিয়েছেন তার তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’র শেষ দুটি পর্ব। বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই ডকুসিরিজটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।

RELATED ARTICLES

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি

বিনোদন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও...

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Recent Comments