Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home ইন্টারন্যাশনাল নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের লক্ষ্য করে ‘শক্তিশালী ও প্রাণঘাতী’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) রাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই হামলা তার সরাসরি নির্দেশে পরিচালিত হয়েছে। খবর আল জাজিরার।

ট্রাম্পের দাবি, ওই অঞ্চলে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে নিরপরাধ খ্রিষ্টানদের নির্মমভাবে হত্যা করেছে।

তিনি বলেন, ‘খ্রিষ্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে- আগেই এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। আজ রাতে সেই সতর্কতার বাস্তব রূপ দেখা গেছে।’

মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানিয়েছে, নাইজেরীয় কর্তৃপক্ষের অনুরোধে এই হামলা চালানো হয়েছে এবং এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সামাজিক মাধ্যমে নাইজেরিয়া সরকারের সহযোগিতার প্রশংসা করে ‘আরও অভিযান আসছে’ বলে ইঙ্গিত দিয়েছেন।

এই সামরিক পদক্ষেপ আসে এমন এক সময়ে, যখন কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প পেন্টাগনকে নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা করতে বলেছিলেন। তখন তিনি দেশটিতে খ্রিষ্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। তবে নাইজেরিয়া সরকার সে দাবি প্রত্যাখ্যান করে জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিষ্টান- উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করছে এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল।

ট্রাম্পের ঘোষণার পরপরই নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশটি ‘গঠনমূলক নিরাপত্তা সহযোগিতা’ চালিয়ে যাচ্ছে। এই সহযোগিতার ফলেই উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments