Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home বিনোদন অবমাননাকর মুখভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

অবমাননাকর মুখভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

বিনোদন ডেস্ক : একটি ছবি, একটি ক্যাপশন আর তাতেই আগুনের মতো ছড়িয়ে পড়ল বর্ণবিদ্বেষের বিতর্ক। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা সারাহ জাফসের একটি ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরের ক্ষোভ ও সমালোচনা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নেয়া হয় ‘মিস ফিনল্যান্ড’ খেতাব।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ। ছবিতে দেখা যায়, তিনি চোখের কোণা টেনে ধরেছেন যা পূর্ব এশীয়দের ক্ষেত্রে বহুদিন ধরেই একটি অবমাননাকর ভঙ্গি হিসেবে বিবেচিত। বিতর্ক আরও তীব্র হয় ছবির ক্যাপশন ঘিরে, যেখানে লেখা ছিল “ইটিং উইথ চাইনিজ”।

এই পোস্ট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। অভিযোগ ওঠে, এটি এশীয়দের প্রতি স্পষ্ট বর্ণবিদ্বেষমূলক আচরণ। ঘটনার জেরে মিস ফিনল্যান্ড সংস্থা সারাহর মুকুট কেড়ে নেয়। সংস্থার বিবৃতিতে জানায়,মিস ফিনল্যান্ড একজন রোল মডেল। সকল জাতি, গোষ্ঠী ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো তার দায়িত্ব। এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রয়োজনীয়।সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ।

এই বিতর্কে জড়িয়ে পড়ে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ফিনএয়ারও। জাপানে ফিনএয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সংস্থাটি জানায়, এই ধরনের মন্তব্য বা আচরণ তাদের মূল্যবোধকে প্রতিফলিত করে না। এমনকি ফিনল্যান্ড বয়কটের ডাকও ওঠে বিভিন্ন জায়গায়। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো প্রকাশ্যে এই ঘটনায় মন্তব্য করে বলেন, এই ধরনের অঙ্গভঙ্গি চিন্তাহীন ও নির্বুদ্ধিতার পরিচয়। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, সারাহ জাফসে দাবি করেছেন, ছবির সময় তার মাথাব্যথা হচ্ছিল এবং সেটাই ছিল ওই ভঙ্গির কারণ। তার আরও দাবি, আপত্তিকর ক্যাপশনটি তার অজান্তেই এক বন্ধু যোগ করেছিলেন। ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে তিনি লেখেন, এই ছবিটি অনেকের মনে কষ্ট দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। মানুষের পার্থক্য ও পরিচয়ের প্রতি শ্রদ্ধা দেখানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তবে এই ক্ষমাও সকলের মন জয় করতে পারেনি। অনেকেই অভিযোগ করেছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি শুধুমাত্র ফিনিশ ভাষায় লেখা যা এশীয়দের প্রতি আন্তরিকতার অভাবের ইঙ্গিত দেয়। জাপানে বসবাসকারী এক জাপানি নাগরিক ফিনল্যান্ডে এশীয়দের প্রতি বৈষম্যের তদন্ত চেয়ে একটি পিটিশন শুরু করেছেন, যাতে ইতিমধ্যেই ৭ হাজারের বেশি স্বাক্ষর পড়েছে। জাপানে ফিনল্যান্ড দূতাবাসও স্বীকার করেছে দেশটিতে বর্ণবিদ্বেষ একটি বাস্তব সমস্যা, যার সমাধানে ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

RELATED ARTICLES

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ...

মদ ছেড়ে এখন সবচেয়ে সুখী টম হল্যান্ড

বিনোদন ডেস্ক : মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments