Monday, March 23, 2026
Monday, March 23, 2026
Home ইন্টারন্যাশনাল এবার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল মেক্সিকো

এবার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল মেক্সিকো

অনলাইন ডেস্ক : চলতি বছরে ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের অর্থনীতির বড় একটা অংশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। সেই ধাক্কা সামলে না উঠতেই এবার ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করলো ল্যাটিন আমেরিকার দেশ মোক্সিকো। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত থেকে মেক্সিকোতে গাড়ি রফতানি খাত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেক্সিকো ভারতে তৈরি গাড়ির যন্ত্রাংশ, গাড়ি, খেলনা, পোশাক, বস্ত্র, প্লাস্টিক, আসবাবপত্র, চটি-জুতো, চামড়ার জিনিস, কাগজ, কাচ, সাবান, কার্ডবোর্ড, পারফিউম ও প্রসাধনীর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সরকার গত বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নিজ দেশের চাকরি ও উৎপাদনকে সুরক্ষা দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ও মেক্সিকোর মধ্যে ২০২৩-২৪ সালে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৮৪০ কোটি ডলার, যার বড় অংশই এসেছিল গাড়ি রফতানি থেকে। ভারত থেকে মারুতি-সুজুকি, ফক্সভাগেন, নিসান ও হুন্দাইয়ের মতো গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মেক্সিকোতে গাড়ি রফতনি করে। দেশটির এ সিদ্ধান্তের ফলে এসব কোম্পানির প্রায় ১০০ কোটি ডলার বড় কোম্পানিগুলোর ক্ষতি হতে পারে।

সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) নামের একটি শিল্পগোষ্ঠী মেক্সিকোর ওপর চাপ তৈরি করতে গত নভেম্বরে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। তারা চেয়েছিল, ভারত থেকে রফতনি করা গাড়িতে শুল্ক ‘আগের অবস্থায় রাখতে’ যেন মেক্সিকো সরকারকে চাপ দেওয়া হয়।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা এসআইএএমের চিঠিতে বলা হয়েছে, ‘প্রস্তাবিত শুল্ক বৃদ্ধির ফলে মেক্সিকোতে ভারতীয় গাড়ি রফতানির ওপর সরাসরি প্রভাব পড়বে। আমরা ভারত সরকারের সমর্থন চাইছি যেন তারা মেক্সিকো সরকারের সঙ্গে আলোচনা করে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, এসআইএএম এবং মেক্সিকো সরকার রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

প্রসঙ্গত, কম খরচে গাড়ি প্রস্তুতের জন্য চীনের বিকল্প হিসেবে ভারতকে তুলে ধরতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে যুক্তরাষ্ট্রের পর মেক্সিকোর উচ্চ শুল্ক বৃদ্ধির কারণে তার এ পরিকল্পনা আরও কঠিন হয়ে পড়তে পারে।

এর আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরমধ্যেই সম্প্রতি ভারতের কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান

অনলাইন ডেস্ক : বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার...

ইরান যুদ্ধ বন্ধে তুরস্ক-ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান...

ইরানকে রুখতে এবার বিশ্বনেতাদের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিশ্বনেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন-ইসরাইল জোটে যোগ দিতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান

অনলাইন ডেস্ক : বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার...

ইরান যুদ্ধ বন্ধে তুরস্ক-ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান...

ইরানকে রুখতে এবার বিশ্বনেতাদের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিশ্বনেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন-ইসরাইল জোটে যোগ দিতে...

ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

অনলাইন ডেস্ক : ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিমোনা শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের এই পারমাণবিক কেন্দ্র...

Recent Comments