Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল আইনি বাধার মুখে সেনা প্রত্যাহার ট্রাম্পের

আইনি বাধার মুখে সেনা প্রত্যাহার ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট অঙ্গরাজ্য ওরেগনের পোর্টল্যান্ড ও ইলিনয়ের শিকাগো শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েন করা সেনা সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শুরু থেকেই শহর দুটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

গত মাসের শুরুতে পোর্টল্যান্ডকে যুদ্ধবিদ্ধস্ত এলাকা আখ্যা দিয়ে সেখানে ২০০ জন সেনা মোতায়েন করেন ট্রাম্প।

পাশাপাশি শিকাগোতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রুখতে আরো ২০০ জন সেনা পাঠান তিনি।

তবে নগরের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সেনা সদস্যদের হস্তক্ষেপে ক্রমাগত আইনি বাধা আসায় তাদের মাঠ পর্যায়ে কাজ করতে দেখা যায়নি।

জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের যেকোনো শহরে সেনা মোতায়েনের ক্ষমতা আছে, কিন্তু পোর্টল্যান্ড ও শিকাগোতে সেনা পাঠানোর সিদ্ধান্তটি অবৈধ বলে রায় দিয়েছে ফেডারেল বিচারক।

অন্যদিকে, সহিংসতার ঘটনা ছাড়াই ট্রাম্পের সেনা মোতায়েনের ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন শহর দুটির দায়িত্বে থাকা ডেমোক্রেটিক পার্টির সদস্যরা।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments