Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা

আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা

অনলাইন ডেস্ক : সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা আমেরিকানদের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘আপনারা শুধু শুধু আমাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করবেন না। মিথ্যার বেসাতি করে আমাকে অযথা উস্কে দেবেন না। কারণ আপনারা নারী প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তুত নন, সেই মানসিকতা এখনো গড়ে উঠেনি। তাই অযথা আমার সময় নষ্ট করবেন না।’

গত ৫ নভেম্বর নিউইয়র্কে ‘ব্রুকলীন একাডেমি অব মিউজিক’র মিলনায়তনে অভিনেত্রী ট্র্যাস ইলিস রোসের সঞ্চালনায় মিশেলের নয়া গ্রন্থ ‘দ্য লুক’র ওপর মুক্ত আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ গ্রন্থটি ফ্যাশন ও সৌন্দর্য চর্চা নিয়ে রচিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে হিলারী ক্লিনটন এবং গত বছরের নির্বাচনে কমলা হ্যারিস পরাজিত হবার পরিপ্রেক্ষিতে মিশেল ওবামার এমন মনোভাব তৈরী হয়েছে। এছাড়ও অনেকে মাঝেমধ্যেই মিশেলকে সামনের ২০২৮ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হবার আহবান জানাচ্ছেন। যদিও মিশেল বরাবরই তা নাকচ করেছেন। অধিকন্তু ইতিমধ্যেই কমলা হ্যারিস পুনরায় প্রার্থী হবার আভাস দিয়েছেন।

মিশেল ওবামা বলেন, ‘এখনও এটা দু:খজনক হলেও সত্য যে, অনেক পুরুষ নারী প্রেসিডেন্টে আগ্রহী নন। নারীর নেতৃত্ব মানতে চান না। এবং তা আমরা অবাক বিস্ময়ে অবলোকন করেছি।’

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments