Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল ‘আইনের শাসন নেই, বেপরোয়া প্রশাসন’, ট্রাম্পকে ওবামার কঠোর বার্তা

‘আইনের শাসন নেই, বেপরোয়া প্রশাসন’, ট্রাম্পকে ওবামার কঠোর বার্তা

অনলাইন ডেস্ক : বর্তমান রিপাবলিকান নেতৃত্বাধীন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘আইনহীনতা ও বেপরোয়া সিদ্ধান্তের’ দৃষ্টান্ত তৈরি করেছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ভার্জিনিয়ার নরফোকে ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে ওবামা শনিবার (১ নভেম্বর) বলেন, ‘চলুন স্বীকার করি, আমাদের দেশ ও আমাদের নীতি এখন বেশ অন্ধকার সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। প্রতিদিন হোয়াইট হাউস নতুন করে আইনহীনতা, বেপরোয়া আচরণ, বিদ্বেষ আর নিছক উন্মাদনার নতুন প্রদর্শনী দেখিয়ে যাচ্ছে।’ খবর সানা নিউজের।

ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কনীতি ও মার্কিন শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে তিনি ‘অগোছালো’ ও ‘ভুল পথে পরিচালিত’ বলে মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, রিপাবলিকান নেতারা জানার পরও ট্রাম্পকে লাগামছাড়া হতে দিয়েছেন- ‘কংগ্রেসের রিপাবলিকানরা তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, এমনকি যখন তারা জানে ট্রাম্প সীমা ছাড়িয়ে গেছে।’

ওবামার অভিযোগ ব্যবসায়ী সমাজ, আইনজীবী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোও প্রশাসনের চাপের কাছে মাথা নত করেছে। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই সত্যের পাশে দাঁড়ানোর বদলে নতজানু হয়ে গেছে।’

এরপর নিউ জার্সির নিউয়ার্কে আরেক সমাবেশে যোগ দেন ওবামা। সেখানেও তার বক্তব্যে ছিল প্রবল ব্যঙ্গ। তিনি বলেন, ‘এটা যেন প্রতিদিন হ্যালোইন উৎসবের মতো – কিন্তু সবই প্রতারিত হচ্ছে, কোনো উপহার নেই।’

তিনি ট্রাম্পের অগ্রাধিকারের দিকেও কটাক্ষ করেন- ‘গুরুত্বপূর্ণ অনেক জাতীয় সংকট থাকলেও তিনি ব্যস্ত কিছু গুরুতর বিষয় নিয়ে- যেমন রোজ গার্ডেনে যাতে কারও জুতাতে কাদা না লাগে সেজন্য সেটি পাকা করা, আর ৩০ কোটি ডলারের বলরুম বানানো।’

ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার বিশাল ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইন্সোম আর্ল-সিয়ার্স এর চেয়ে। সাবেক সিআইএ কর্মকর্তা স্প্যানবার্গার শিক্ষাখাত, স্বাস্থ্যসেবা ও নারীদের প্রজনন অধিকারকে প্রাধান্য দিচ্ছেন তার প্রচারাভিযানে।

অন্যদিকে নিউ জার্সির নির্বাচনে লড়াই বেশ ঘনিষ্ঠ। ডেমোক্র্যাট মাইকি শ্যারিল সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান জ্যাক সিয়াটারেলির চেয়ে, যিনি তৃতীয়বারের মতো গভর্নর হওয়ার চেষ্টা করছেন।

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments