Monday, June 15, 2026
Monday, June 15, 2026
Home ইন্টারন্যাশনাল হঠাৎ রাস্তা দেবে গেলো ১৬০ ফুট, ব্যাংককে আতঙ্ক

হঠাৎ রাস্তা দেবে গেলো ১৬০ ফুট, ব্যাংককে আতঙ্ক

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে সড়কের মাটি ধসে এক বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এই সিঙ্কহোলে তিনটি যানবাহন তলিয়ে গেছে। এতে আশপাশের হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে ভাজিরা হাসপাতালের সামনের রেলস্টেশনের সামনে গর্তটি তৈরি হয়। গর্তটি প্রায় ১০০ ফুট প্রশস্ত।

নিরাপত্তার জন্য ভাজিরা এবং সাংঘির মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দুসিত বিভাগ অফিস।

কেন রাস্তার মধ্যে এত বড় গর্ত সৃষ্টি হলো সেটির কারণ খুঁজে বের করতে ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষের অধীনে তদন্ত করা হবে। গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানা ঝুঁকিতে পড়েছে। এখন এটির নিরাপত্তাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। গর্তের কারণে থানার ভূগর্ভস্থ কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝুঁকির কথা চিন্তা করে ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ৫০০ রোগীকে আশপাশের ভবনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও হাসপাতালটির কাঠামো এ গর্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।

হাসপাতালের রোগীদের পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দাদেরও সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট

RELATED ARTICLES

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments