Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কমিউনিটি বাংলাদেশি ও মুসলিম-বিদ্বেষী প্রোপাগান্ডা: অস্ট্রেলিয়ায় তদন্তের মুখে হিন্দু কাউন্সিল

বাংলাদেশি ও মুসলিম-বিদ্বেষী প্রোপাগান্ডা: অস্ট্রেলিয়ায় তদন্তের মুখে হিন্দু কাউন্সিল

অনলাইন ডেস্ক : হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইসলাম-বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একটি তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন। ভারতের বাইরে উগ্র হিন্দুত্ববাদী আদর্শের বিস্তার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই তদন্ত শুরু হয়েছে দেশটিতে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়ার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, হিন্দু কাউন্সিলের প্রেসিডেন্ট সাই পরাবস্তু এবং গণমাধ্যম প্রধান নীলিমা পরাবস্তুসহ সংগঠনটির নেতারা সামাজিক মাধ্যম এক্স এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসলাম-বিদ্বেষী পোস্ট করেছেন। অভিযোগে উল্লেখিত অন্যান্য পোস্টগুলিতে বিশেষভাবে ভারতীয়, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চরম ঘৃণা ছড়ানো হয়েছে।

ইসলাম-বিদ্বেষী বেশ কয়েকটি প্রোপাগান্ডামূলক পোস্টে বলা হয়, মুসলমানরা ‘স্বভাবগতভাবে অপরাধী, বিপজ্জনক, হিংস্র বা খারাপ’, তারা ‘শিশু, বয়স্ক এবং দুর্বলদের শিকার করে থাকে’।অভিযোগে মে ২০২৪ থেকে জুলাই ২০২৫-এর মধ্যে শেয়ার করা পোস্টগুলির একটি সিরিজ তুলে ধরা হয়েছে। এসব পোস্টে মুসলিমদের সম্পর্কে অব্যাহতভাবে ক্ষতিকারক মন্তব্য করা হয়েছে।

বিতর্কিত বিষয়বস্তুর মধ্যে রয়েছে চার্লি কার্ক এবং টমি রবিনসনের মতো কট্টর ডানপন্থী ব্যক্তিত্বদের পোস্ট। সেইসাথে ভারতীয়, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম সহ নির্দিষ্ট মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে মন্তব্য করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই পোস্টগুলিতে মুসলিমদেরকে সহজাতভাবে হিংস্র, বিপজ্জনক এবং সমাজের জন্য হুমকি হিসাবে চিত্রিত করা হয়েছে।

তদন্তাধীন পোস্টগুলির মধ্যে একটিতে টমি রবিনসনের একটি বিবৃতি রয়েছে। নীলিমা পরাবস্তু এটি শেয়ার করে আমেরিকাকে ‘ইসলাম যেসব সমস্যা নিয়ে আসছে’ সে সম্পর্কে সতর্ক করেন। অভিযোগে বলা হয়, এই ধরনের বাগাড়ম্বর ভয় এবং ঘৃণার পরিবেশ তৈরি করে, মুসলিমদের সম্পর্কে বিপজ্জনক সাধারণীকরণ ছড়িয়ে দেয় এবং তাদের পশ্চিমা সমাজের জন্য ‘শক্তিশালী হুমকি’ হিসাবে চিহ্নিত করে।

হিন্দু কাউন্সিলের কার্যক্রম শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিমদের লক্ষ্য করে প্রকাশ্যে বিবৃতিও দিয়েছে সংগঠনটি। এমন অভিযোগের পর মূলত বিষয়টি নিয়ে তদন্তে নামে অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন।

সাই পরাবস্তু অস্ট্রেলিয়ান স্কুলগুলি থেকে মুসলিমদের নামাজের ঘর অপসারণেরও আহ্বান জানিয়েছেন। এছাড়াও, হিন্দিতে দেওয়া পোস্টগুলি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিভাজন সৃষ্টিকারী বয়ান আরও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বিদেশে হিন্দুত্ববাদী বাগাড়ম্বরের বিস্তারকে বাড়িয়ে তুলেছে।

হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার কাছে একটি আনুষ্ঠানিক প্রকাশ্য ক্ষমা, সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপত্তিকর বিষয়বস্তু অবিলম্বে অপসারণ এবং মুসলিমদের ভবিষ্যৎ মানহানি বন্ধ করার প্রতিশ্রুতি দাবি করেছে অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়া। তারা এই ক্ষতিকারক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণার জন্য ক্ষতিপূরণও চেয়েছে।

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments