Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home ইন্টারন্যাশনাল ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষের প্রস্তাব, যুক্তরাষ্ট্রকে চাপ রাখল ইরান

৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষের প্রস্তাব, যুক্তরাষ্ট্রকে চাপ রাখল ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ৩০ দিনের সময়সীমা বেঁধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ১৪ দফা প্রস্তাবনায় যুদ্ধ দীর্ঘায়িত না করে দ্রুত সমাপ্তির ওপর জোর দেয়া হয়েছে। আধা-সরকারি সংবাদমাধ্যম নাউর নিউজ জানিয়েছে, এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের পাল্টা জবাব হিসেবে তৈরি করা হয়েছে।

এতে তেহরান দাবি করেছে—ওয়াশিংটনকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের যুদ্ধসহ সব ধরনের সংঘাত ও শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। তিন সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতিও এখন পর্যন্ত টিকে আছে।

এবার যুক্তরাষ্ট্রকে ইরানের চূড়ান্ত আলটিমেটাম, ট্রাম্পের সামনে দুটি পথ খোলা
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার (৩ মে) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছিল ওমান।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে—দুই পক্ষই এখন সংঘাতের চেয়ে সমঝোতার পথ খুঁজছে, যদিও গোটা অঞ্চলের পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক।

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments