Thursday, July 23, 2026
Thursday, July 23, 2026
Home বিনোদন ২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির ফ্ল্যাট এখনো খালি, থাকতে চান না...

২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির ফ্ল্যাট এখনো খালি, থাকতে চান না কেউ

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। তবে সিনেমাটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি পড়ে আছে। সম্প্রতি নির্মাতা রামগোপাল ভার্মা এমনটাই জানিয়েছেন। সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর থেকে ওই ফ্ল্যাটে কেউ থাকতে রাজি হননি বলেও জানান নির্মাতা।

২৩ বছর পেরিয়ে গেলেও জায়গাটি এখনো প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গ্যাংস্টার ও অপরাধভিত্তিক সিনেমার জন্য বেশি পরিচিত হলেও রাম গোপাল ভার্মা ভারতীয় হরর সিনেমাকে নতুন মাত্রা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নির্মিত বেশ কয়েকটি ছবি এখন এই ঘরানার ক্ল্যাসিক হিসেবে বিবেচিত হয়। তার উল্লেখযোগ্য হরর ছবির মধ্যে রয়েছে ‘রাত’, ‘কৌন’, ‘ডরনা জরুরি হ্যায়’ ইত্যাদি। এই সিনেমাগুলো ভারতীয় হরর চলচ্চিত্রের ধারা বদলে দিয়েছিল এবং অনেক নির্মাতাকে প্রভাবিত করেছে।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ভূত’ ছবিটি সেই সময়ের অন্যান্য হরর ছবির তুলনায় আলাদা ছিল। বেশির ভাগ ভারতীয় হরর চলচ্চিত্র যেখানে নির্জন প্রাসাদ বা গ্রামীণ পরিবেশে তৈরি হতো, সেখানে ব্যস্ত মহানগর মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে এই সিনেমাটির গল্প সাজানো হয়েছিল।

গল্পে দেখা যায়, এক দম্পতি নতুন একটি ফ্ল্যাটে উঠতে যায়। পরে তারা জানতে পারে, সেই ফ্ল্যাটে এক আত্মার উপস্থিতি রয়েছে। এরপরই শুরু হয় অদ্ভুত ও ভয়ংকর সব ঘটনা।

সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের বেশ কয়েকজন পরিচিত অভিনেতা। প্রধান চরিত্রে ছিলেন- অজয় দেবগন ও উর্মিলা মাতন্ডকর। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নানা পাটেকর, রেখা, তনুজা ও ফারদিন খান। তবে উর্মিলা মাতন্ডকরের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল।

সম্প্রতি রাম গোপাল ভার্মা জানান, ছবির শুটিং হওয়া ফ্ল্যাটটি এখনো খালি পড়ে আছে।

যদিও এর পেছনে প্রকৃত কারণ ভয়, কুসংস্কার নাকি কেবলই কাকতালীয়- তা স্পষ্ট নয়। তবে দুই দশকের বেশি সময় পার হলেও যদি কোনো ফ্ল্যাটে কেউ থাকতে না চান, তাহলে সেটি নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দেয়। আর সেই কৌতূহলের কেন্দ্রে আজও রয়েছে বলিউডের অন্যতম আলোচিত হরর ছবি ‘ভূত’।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments