Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন ২০০ কোটির প্রতারণা মামলায় সহসাই ছাড় পাচ্ছেন না জ্যাকলিন!

২০০ কোটির প্রতারণা মামলায় সহসাই ছাড় পাচ্ছেন না জ্যাকলিন!

বিনোদন ডেস্ক : চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় সহসাই ছাড় পাচ্ছেন না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অনেক দিন ধরে চলা এই মামলায় সোমবার ছিল শীর্ষ আদালতের শুনানি। কিন্তু এই দিনও অব্যাহতি মিলল না অভিনেত্রীর।

গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের কাছে প্রথমে মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন করেছিলেন জ্যাকলিন।

সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। তার পরে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিনেত্রী। সেই আবেদনেরই শুনানি ছিল আজ সোমবার। কিন্তু এবারও অব্যাহতি পেলেন না অভিনেত্রী।

জানা গেছে, শীর্ষ আদালতের কাছে আবেদনে জ্যাকলিন জানিয়েছিলেন, তিনি এই ঘটনায় কোনোভাবেই অভিযুক্ত নন। বরং তার সঙ্গেই নাকি বার বার অন্যায় করেছেন সুকেশ চন্দ্রশেখর।

সেই আবেদনে এ-ও বলা হয়েছিল, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নাকি নিজেই জানিয়েছে, তিহাড় জেলে সুকেশকে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে। প্রতারণাকাণ্ডে যে ফোন ব্যবহার করা হয়েছিল, সেগুলো এখনো সুকেশ ব্যবহার করছেন বলে আবেদনে জানান জ্যাকলিন।

ইডির অভিযোগ ছিল, সুকেশের থেকে ৭ কোটি রুপির উপহার নিয়েছেন জ্যাকলিন। এই ৭ কোটি নাকি ওই ২০০ কোটি রুপিরই অংশ। জ্যাকলিন দাবি করেছেন, সুকেশের অপরাধজগৎ সম্পর্কে নাকি তার কোনো ধারণাই ছিল না।

কারাগারে থাকলেও, সেখান থেকেই জ্যাকলিনকে চিঠি লেখেন সুকেশ। সেই চিঠি সমাজমাধ্যমে তুলে ধরে তার টিম।

এমনকি ‘প্রেমিকা’র জন্য নানা রকমের দামি উপহার তিনি এখনো্ পাঠান।

RELATED ARTICLES

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments