Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home বিনোদন ১২ কোটি রুপিতে ২টি ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

১২ কোটি রুপিতে ২টি ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক : ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি।

প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ। ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি। গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে দুটি ফ্ল্যাটের সঙ্গেই।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগকেই সবচেয়ে সুরক্ষিত এবং লাভজনক মনে করেন তারকারা। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ আগ্রহী। ২০২৪ সালে মুম্বাইয়ের এক বহুতলে অভিষেক একসঙ্গে ৬টি ফ্ল্যাট কিনেছিলেন ১৫.৪২ কোটি রুপি দিয়ে।

RELATED ARTICLES

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments