Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home বিজ্ঞান ১০০ কোটি ব্যবহারকারী, নতুন রেকর্ড গড়ল চ্যাটজিপিটি

১০০ কোটি ব্যবহারকারী, নতুন রেকর্ড গড়ল চ্যাটজিপিটি

অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল চ্যাটজিপিটি নতুন রেকর্ড গড়েছে। এটি ব্যবহারকারীর সংখ্যা এখন একশ কোটি ছুঁয়েছে। সামাজিক যোগাযোগ ম্যধ্যম এক্স’কে ছাড়িয়ে এবার সবচেয়ে বেশি ব্যবহার করা অ্যাপের তালিকায় শীর্ষে পৌঁছাল ওপেনআইয়ের নির্মিত এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।

এ মাইলফলক প্রমাণ করে বিভিন্ন ধরনের এআই অ্যাপ এখন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দিন দিন আরও বেড়েই চলেছে। ‘ডিজিটাল ২০২৬’-এর নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে, চ্যাটজিপিটি, এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর ক্লড, মার্কিন সার্চ জায়ান্ট গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের মতো স্বতন্ত্র এআই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা এখন একশ কোটিরও বেশি।

চ্যাটজিপিটি চালুর কেবল তিন বছরেরও কম সময়ের মধ্যে এ মাইলফলকে পৌঁছাল অ্যাপটি। ২০২২ সালের নভেম্বরে চালুর পর থেকে সে সময় ইতিহাসের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে জনপ্রিয়তা পাওয়া অ্যাপ হিসেবে উঠে এসেছিল চ্যাটজিপিটি। এ তথ্য উঠে এসেসেছ কনজিউমার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘মেল্টওয়াটার’ এবং সৃজনশীল সংস্থা ‘উই আর সোসিয়াল’-এর তৈরি প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, “বড় ধরনের বাধা পেরিয়ে যাচ্ছে এআই। এখন কেবল প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ প্রযুক্তি।” ৭০০ পৃষ্ঠার প্রতিবেদন আরও বলা হয়েছে, এ প্রবণতা ইন্টারনেটের অন্যান্য অংশেও প্রভাব ফেলছে, বিশেষ করে, প্রচলিত বিভিন্ন সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীর সার্চ করার সংখ্যা এখন কমে আসছে।

ডেটা বিশ্লেষক সায়মন কেম্প বলেছেন, “ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে ও সার্চ ইঞ্জিনের চেয়ে ব্যাপকহারে প্রয়োজন মেটাতে সাহায্য করছে এআই।” বুধবার প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর ভিন্ন এক প্রতিবেদনে উঠে এসেছে, মানুষের মধ্যে এআই নিয়ে উত্তেজনার তুলনায় উদ্বেগ বেশি। অনেকে এআই নিয়ে আশঙ্কিত ও কিছু মানুষ এ নিয়ে আগ্রহী।

এ জরিপে বিশ্বের ২৫টি দেশের ২৮ হাজারেও বেশি মানুষের মতামত নিয়েছেন গবেষকরা, যেখানে উঠে এসেছে, কেবল ১৬ শতাংশ মানুষ এই প্রযুক্তি নিয়ে উৎসাহী এবং বাকিরা শঙ্কিত বা সন্দিহান। গবেষকরা বলছেন, “এআই নিয়ে উদ্বেগ বেশি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রীসের মতো দেশে, যেখানে প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ এই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন।” সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

RELATED ARTICLES

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা, বেড়েছে ব্যক্তিগত ঋণের সীমাও

অনলাইন ডেস্ক : ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি কেনার ঋণসীমাও বাড়ানো...

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে...

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments