Saturday, June 6, 2026
Saturday, June 6, 2026
Home অভিবাসন সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।রোববার (২৬ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬৫২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৩৯৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৬৭ জন রয়েছেন।

বর্তমানে দেশটিতে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৬০ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কল...

নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ‍খুনের অভিযোগ

অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল থেকে নিখোঁজ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার...

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

Recent Comments