Home ইন্টারন্যাশনাল সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত কয়েক বছর, অভিযোগ উঠেছে চাঁদ দেখা যাক আর না দেখা যাক সৌদি তাদের ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে যাচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।

গত বছরের ২৬ মার্চ সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছিল, গত কয়েক বছর সৌদি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা চাঁদ দেখার ব্যাপারে ‘মিথ্যা’ তথ্য দিচ্ছে।

চলতি বছরের রমজান শুরুর তারিখ নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিন্ন সিদ্ধান্তের জল্পনা তৈরি হয়েছে। আমিরাতের শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি) জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন চাঁদ দেখা ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’। একই মত দিয়েছেন আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ। তার ভাষায়, ওই দিন চাঁদ দেখার দাবি উঠলে তা হবে ‘ভুল পর্যবেক্ষণ’। খবর মিডল ইস্ট আইয়ের।

অন্যদিকে সৌদি আরবের ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার কথা। অতীতে জ্যোতির্বিজ্ঞানীদের আপত্তি সত্ত্বেও সৌদি আরব চাঁদ দেখার ঘোষণা দিয়েছে-এমন নজির রয়েছে। ফলে এবারও সৌদি আরব বুধবার রমজান শুরুর ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের নিউ ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাদ আহমেদ বলেন, ‘১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য তো বটেই, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।’ তবুও সৌদি আরব ঘোষণা দিলে আমিরাত শেষ পর্যন্ত তাদের অনুসরণ করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওমান ইতোমধ্যে জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব নয়। কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে আমিরাত সৌদি সিদ্ধান্ত থেকে সরে এলে উপসাগরীয় অঞ্চলে বিভ্রান্তি তৈরি হতে পারে।

RELATED ARTICLES

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

অনলাইন ডেস্ক : ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় গতকাল শুক্রবার...

পেন্টাগনে চরম অস্থিরতা: সেনাপ্রধানের পর আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রশাসনে বড় ধরনের অস্থিরতা ও রদবদল অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনী প্রধান (আর্মি চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে অপসারণের...

তেলের দাম বৃদ্ধি, ইসলামাবাদ-পাঞ্জাবে গণপরিবহন ফ্রি

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির কষাঘাতে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়সড় ঘোষণা দিয়েছে পাকিস্তান ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ। শুক্রবার সরকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বিনোদন ডেস্ক : পর্দা নামলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩...

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

অনলাইন ডেস্ক : ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় গতকাল শুক্রবার...

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে...

পেন্টাগনে চরম অস্থিরতা: সেনাপ্রধানের পর আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রশাসনে বড় ধরনের অস্থিরতা ও রদবদল অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনী প্রধান (আর্মি চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে অপসারণের...

Recent Comments

Exit mobile version