Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home ইন্টারন্যাশনাল সৌদিতে চালু হচ্ছে আরও দুইটি মদের দোকান

সৌদিতে চালু হচ্ছে আরও দুইটি মদের দোকান

অনলাইন ডেস্ক : আরও দুটি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিশন-২০৩০ বাস্তবায়নে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব। ৭৩ বছর আগে মদের দোকান চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটিই ছিল প্রথম দোকান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্রের একটি বলেছে, তাহরানে মদের নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি কর্তৃপক্ষ তাদের এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র।

অন্য দুটি সূত্র বলেছে, জেদ্দা শহরে অমুসলিম কূটনীতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান রয়েছে। শহরটিতে অনেক দূতাবাসের কনসালরা রয়েছেন।

দুটি দোকানই ২০২৬ সালে চালু করার কথা রয়েছে। যদিও ঠিক কবে নাগাদ এই দুই মদের দোকান চালু করা হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ।

ওই দুই শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকারের গণমাধ্যম অফিস কোনও মন্তব্য করেনি। এছাড়া আরামকোও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments