Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কমিউনিটি সৌখিন বাগান বিলাসী আকতার হোসেন সূর্যমুখী ফুলের যত উপকারীতা

সৌখিন বাগান বিলাসী আকতার হোসেন সূর্যমুখী ফুলের যত উপকারীতা

হেলাল সরকার : শখের বসে সব্জি সহ ফুলের বাগান করেন কানাডা টরন্টোর গ্রোভার ড্রাইভ এ বসবাসকারী আকতার হোসেন। সিমসাম সাজানো গোছানো একটি সৌখিন বিলাসী বাগান। কথা হয় আকতার হোসেন এর সাথে তার বাসায় ৭ সেপ্টেম্বর’২৫ তারিখে। বাগান পরিদর্শন করে যেটা সবচেয়ে বেশি নজর কারে সেটা একটি সূর্যমুখী ফুলের উপর। এতো বড় সূর্যমুখী ফুল আশ্চর্য হবারই কথা। যাহোক আকতার হোসেন কে এই ফুলের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি বলেন এই ফুলটি শুধু সৌন্দর্য বৃদ্ধিই করেনা-এটার অনেক গুনাগুনও রয়েছে।

সূর্যমুখী বীজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট (যেমন ওলেইক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিড) এবং ভিটামিন ই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়। ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ হাড়কে শক্তিশালী ও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। এই বীজে থাকা ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে সহায়ক। ভিটামিন ই ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে এবং চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। গবেষণায় দেখা গেছে, সূর্যমুখী বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এতে থাকা ফাইবার ও প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। সূর্যমুখী বীজে থাকা বি ভিটামিন শরীরের শক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। সকালের নাস্তায় মুয়েসলি বা স্মুদির সাথে মিশিয়ে, অথবা সালাদে ছিটিয়ে দিয়ে সূর্যমুখী বীজ খাওয়া যেতে পারে। তবে, ভাজা ও অতিরিক্ত লবণযুক্ত বীজ খেলে উপকার কমে যায়, তাই পরিমিত পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে এটি খাওয়া উচিত।

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments