Monday, June 15, 2026
Monday, June 15, 2026
Home ইন্টারন্যাশনাল সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে তুরস্ক

সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে তুরস্ক

অনলাইন ডেস্ক : ইরানের হামলার ভয়ে নিরাপত্তা পদক্ষেপ হিসেবে সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়ে বিবেচনা করছে তুরস্ক। কেবল তুরস্কের স্বীকৃতি পাওয়া তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের (টিআরএনসি) নিরাপত্তা নিশ্চিতে পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে, শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিষয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান বলেন, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান স্টারমারকে জানিয়েছেন, আঙ্কারা ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতি করতে পারে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments