Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home বাংলাদেশ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

শুক্রবার জেনেভা থেকে ইমেইলে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এতে বলা হয়, চব্বিশের আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, ‘প্রতিশোধ বিভেদকে গভীর করে এবং অধিকার ক্ষুণ্ন করে। আমি হাদির ওপর হামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত চাই। দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাই।’

গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার হাদির মৃত্যু ঘোষণায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। প্রথম আলো ও ডেইলি স্টারসহ কিছু ভবনে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়। নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে লাঞ্ছিত করা হয়।

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন নাগরিকরা নিরাপদ জীবনযাপন, স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন। কর্তৃপক্ষকে এই সংকটময় সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অস্থিরতা রোধে পদক্ষেপ নিতে হবে।

হাইকমিশনার বলেন, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সহযোগিতা করতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশি কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

RELATED ARTICLES

যমুনায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঈদের দিন যমুনায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন...

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক : রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা...

পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments