Wednesday, June 17, 2026
Wednesday, June 17, 2026
Home বাংলাদেশ পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এমওই৩’ কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ স্থান পায়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী লর্ড হ্যানসনকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও অংশীদারিত্বমূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে লর্ড হ্যানসনও একমত পোষণ করেন।

২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের জন্য লর্ড হ্যানসনকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠকের সূত্র ধরে মন্ত্রী নিরাপত্তা সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার খাতে পারস্পরিক সহযোগিতা ত্বরান্বিত করার আহ্বান জানান।

বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়ন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পুলিশের সমৃদ্ধ অভিজ্ঞতা ও পেশাদারিত্বের উদাহরণ টেনে বাংলাদেশ পুলিশের কৌশলগত সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা কামনা করেন। তিনি বলেন, একটি জনবান্ধব ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ জ্ঞান বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষের মানবিক সহায়তায় যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার গুরুত্বারোপ করেন।

লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং উল্লিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

আমেরিকায় হাসপাতালে বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারী আটক

  অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন হাসপাতালে গুলির ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৬ জুন)...

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ...

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আমেরিকায় হাসপাতালে বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারী আটক

  অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন হাসপাতালে গুলির ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৬ জুন)...

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতারে ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনাল জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার তাদের লক্ষ্য চতুর্থ শিরোপা। সেই...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ...

Recent Comments