Monday, May 11, 2026
Monday, May 11, 2026
Home ইন্টারন্যাশনাল সশস্ত্র বাহিনীর প্রধান-মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ

সশস্ত্র বাহিনীর প্রধান-মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ

অনলাইন ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডের প্রধান ও খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সামরিক অভিযান পরিচালনা এবং শত্রুদের শক্ত হাতে মোকাবিলার জন্য সর্বোচ্চ নেতার কাছ থেকে ‌নতুন দিকনির্দেশনা গ্রহণ করেন।

রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আলী আবদুল্লাহি সর্বোচ্চ নেতা খামেনিকে দেশের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। তবে এই বৈঠক ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি।

আলী আবদুল্লাহি বলেন, ‌‌‘‘আমেরিকান-ইহুদিবাদী শত্রুদের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ কোনও ভুল করলে ইরানের পক্ষ থেকে দ্রুত, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।’’

ইরানের সামরিক কমান্ডার ও সর্বোচ্চ নেতার মধ্যকার এই বৈঠকটি অন্তত দু’টি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাতারি এই সংবাদমাধ্যম বলছে, প্রথমত, দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ নেতাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি; তার পক্ষ থেকে কেবল লিখিত বিবৃতিই পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে এমন একটি বৈঠকের খবর বিশেষ গুরুত্ব বহন করে।

দ্বিতীয়ত, এই আলোচনার প্রেক্ষাপটটিও অত্যন্ত জরুরি। প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ‘আমেরিকান ও ইহুদিবাদী শত্রুদের শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলার প্রস্তুতি ও রণকৌশল।

ফারস নিউজ বলছে, সশস্ত্র বাহিনীর কমান্ডারের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার আলোচনা আমেরিকান ও ইহুদিবাদী শত্রুদের বৈরী কর্মকাণ্ড মোকাবিলার জন্য সংঘাতমূলক পরিস্থিতির প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল।

এছাড়া ইরানের একাধিক সূত্র বলেছে, দেশটির সর্বোচ্চ নেতা সেনাবাহিনীকে ‘দৃঢ়ভাবে শত্রুকে মোকাবিলা’ করার নির্দেশ এবং এই সংঘাত চালিয়ে যেতে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সূত্র: এএফপি, আল জাজিরা।

RELATED ARTICLES

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

নয় বছর পর মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে আগামী বুধবার (১৩...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে...

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

Recent Comments