Home ইন্টারন্যাশনাল সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে সহায়তা করছে চীন

সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে সহায়তা করছে চীন

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ সরাসরি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি জটিল হলেও বেইজিং এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর পথ থেকে দূরে রয়েছে।

১৬ এপ্রিল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেছেন, চীন একদিকে ইরানকে পুরোপুরি একা ফেলতে চায় না, অন্যদিকে সরাসরি সামরিক হস্তক্ষেপের ঝুঁকিও নিতে আগ্রহী নয়। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে চীনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য অনেক বেশি হতে পারে। তাই বেইজিং এখন কূটনৈতিক ও পরোক্ষ সহায়তার কৌশল অনুসরণ করছে।

তার মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী কয়েকটি প্রস্তাব আটকে দিতে ইতোমধ্যেই ভেটো ক্ষমতা ব্যবহার করেছে চীন। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে তেহরানের ওপর চাপ বাড়ানোর উদ্যোগে বেইজিং বাধা দিয়েছে বলে জানান তিনি।

বিশ্লেষকদের ধারণা, প্রকাশ্যে সামরিক সহায়তা না দিলেও পর্দার আড়ালে ইরানকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কয়েকটি চীনা কোম্পানির মাধ্যমে এ সহযোগিতা অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক সেলুম।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের ভারসাম্য বজায় রাখতে কৌশলগতভাবে ইরানের পাশে অবস্থান নিতে চাইছে বেইজিং। তবে এই অবস্থান চীনের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বৈশ্বিক রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

Recent Comments

Exit mobile version