Tuesday, April 21, 2026
Tuesday, April 21, 2026
Home খেলাধুলা সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফিরতি লেগে বেনফিকাকে আতিথ্য দিয়েছিল। যেখানে ২-১ (দুই লেগ মিলিয়ে ৩-১) ব্যবধানে জিতে শেষ ষোলোয় পা রাখে আলভারো আরবেলোয়ার দল। কিন্তু বিপত্তি বাধে রিয়ালের এক সমর্থকের নাৎসি স্যালুট দেওয়াকে কেন্দ্র করে।

অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর অনুকরণে দেওয়া স্যালুটকে ফ্যাসিবাদের অনুষঙ্গ বিবেচিত হয়। যা ইউরোপের অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া খেলার মাঠে যেকোনো ধরনের রাজনৈতিক বার্তা দেওয়ার বিধি-নিষেধ রয়েছে ফিফা ও উয়েফার কাছ থেকে। রিয়াল সমর্থকের দেওয়া নাৎসি স্যালুট তাৎক্ষণিকভাবে ক্যামেরায় ধরা পড়ে। যা দেখে শৃঙ্খলা কমিটিকে দ্রুততম সময়ের ভেতর অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে বের করে দেওয়ার নির্দেশনা দেয় রিয়াল।

পরে এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘সম্প্রচার মাধ্যমে ওই দৃশ্য ধরা পড়ার পরপরই ক্লাবের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা ওই সদস্যকে সনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তাকে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। খেলা কিংবা সমাজে যেকোনো বিশৃঙ্খলা ও ঘৃণা উৎপাদনের প্রচেষ্টাকে রিয়াল মাদ্রিদ নিন্দা জানায়।’

তবুও শাস্তি থেকে মুক্তি পেল না রিয়াল মাদ্রিদ। আজ (শুক্রবার) উয়েফা জানিয়েছে, এক ভক্ত নাৎসি স্যালুট দেওয়ার দায়ে রিয়াল মাদ্রিদকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামের একটি অংশ– লোয়ার সাউথ স্ট্যান্ডের ৫০০ সিট এক ম্যাচের জন্য খালি থাকবে। অর্থাৎ, সেসব আসনের টিকিট বিক্রি করতে পারবে না রিয়াল। তবে ওই শাস্তি স্থগিত রাখা হয়েছে এক বছরের জন্য।

প্রসঙ্গত, বেনফিকার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় সরাসরি উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে প্লে-অফের ড্রতে একই প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ে এমবাপে-ভিনিসিয়ুসদের। তবে এবার দুই লেগেই জিতে লস ব্লাঙ্কোসরা সেরা ষোলোতে জায়গা করে নেয়। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ম্যানচেস্টার সিটিকে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এই দুটি দল ইউরোপসেরা হওয়ার প্রতিযোগিতায় মুখোমুখি হতে যাচ্ছে। শেষ ষোলোর দুটি রাউন্ড যথাক্রমে ১০-১১ মার্চ এবং ১৭-১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

Recent Comments