Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home খেলাধুলা শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচটি হয়েছে রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে। সেখানে শুরু থেকেই ছন্দে ছিল শ্রীলঙ্কা, আর বাংলাদেশকে খেলতে হয়েছে চাপের মধ্যে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। ১৬ মিনিটে কুশল উইরাপ্পুলির গোলে আবারও এগিয়ে যায় লঙ্কানরা।

তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৩১ থেকে ৩৬ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি দলটি। ফলে সমতায় ফেরা হয়নি।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। তবে গোল শোধ করার আগেই আরও একটি গোল হজম করে ব্যবধান বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। শেষদিকে আমিরুল ইসলামের গোল ব্যবধান কমালেও হার এড়ানো যায়নি।

এই হারের ফলে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৬ এপ্রিল উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

এবারের বাছাইপর্বে মোট নয়টি দল অংশ নিচ্ছে। সেখান থেকে শীর্ষ ছয় দল জায়গা করে নেবে এশিয়ান গেইমের মূল পর্বে। আগামী ১০ এপ্রিল শেষ হবে এই বাছাইপর্ব।

উল্লেখ্য, এশিয়ান গেমসে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ আসরে ষষ্ঠ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য।

 

RELATED ARTICLES

বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ৫০ ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টানা চতুর্থ বছর...

জোড়া গোলে সৌদি আরবে প্রথম ট্রফি জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড় শিরোপার স্বাদ পেল আল নাসর। সৌদি প্রো লিগের শেষ ম্যাচে দামাককে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...

ইবোলা আতঙ্কে বিশ্বকাপ প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত তিন দিনের অনুশীলন ক্যাম্প ও রাজধানী কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করেছে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments