Friday, June 5, 2026
Friday, June 5, 2026
Home ইন্টারন্যাশনাল লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

অনলাইন ডেস্ক : লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’–এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন, যাদের মধ্যে ৪২৫ জনের বেশি মানুষকে গ্রেপ্তার হয়েছেন।

ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। তারা এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন করেছে এবং ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকায় অনেকে নির্বিচারে গ্রেপ্তার হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। এসময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের মতো অভিযোগ আনা হয়েছে। তারা আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং গালিগালাজ সহ্য করতে হয়েছে তাদের।

RELATED ARTICLES

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

Recent Comments