Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Home খেলাধুলা রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের পর বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়ার শুরুটা করেছিলেন জুড বেলিংহ্যাম। পরে কিলিয়ান এমবাপের গোলে জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের। একইসঙ্গে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

গতকাল (শনিবার) দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে লা লিগায় আতিথ্য দেয় রিয়াল। প্রায় সমান লড়াই হলেও গোল ব্যবধানে জাবি আলোনসোর দল পার্থক্য গড়ে দেয়। যার মাধ্যমে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১–এ নামিয়ে আনল রিয়াল। ম্যাচে ৫৬ শতাংশ পজেশন রেখে রিয়াল ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে সেভিয়ার ১৪ শটের লক্ষ্যে ছিল ৫টি। ৬৮ মিনিটে মার্কাও টেক্সেইরা লাল কার্ড দেখায় বাকি সময়ে ১০ জন নিয়ে খেলেছে সফরকারীরা।

খেলা শুরুর পঞ্চম মিনিটেই স্বাগতিক রিয়াল শিবির প্রথম সুযোগ পায়। যদিও সেভিয়া গোলরক্ষক এগিয়ে এসে রুখে দিয়েছেন ফ্রান গার্সিয়ার শট। পরপরই বড় সুযোগটি আসে সেভিয়ার সামনে, কিন্তু সামনে কেবল গোলরক্ষক থিবো কোর্তোয়া থাকলেও বাইরে মেরে বসেন প্রতিপক্ষ ফুটবলার। বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩৮ মিনিটে লিড নেয় রিয়াল। রদ্রিগো গোয়েসের ক্রসে লাফিয়ে দেওয়া হেডে বেলিংহ্যাম দলকে এগিয়ে দিয়েছেন।

বিরতির পর উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। একের পর এক শট আটকেছেন উভয় দলের গোলরক্ষক। এর মধ্যে পরাস্ত হয়েছে এমবাপের দুটি প্রচেষ্টাও। পিছিয়ে থাকা সেভিয়া ম্যাচের বড় ধাক্কাটি খায় ৬৮ মিনিটে। বেলিংহ্যামকে ফাউল করায় তাদের ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। খেলার যখন আর ৪ মিনিট বাকি, ওই সময় রদ্রিগোকে ফাউল করায় রিয়াল পেনাল্টি পায়। সফল স্পট কিকে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছেন এই ফরাসি অধিনায়ক। সুযোগ ছিল পর্তুগিজ তারকা রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার। ২০১৩ সালে তিনি রিয়ালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোল করেছিলেন। সমান গোল করে বছর শেষ করলেন এমবাপেও। রোনালদোকে আদর্শ মানেন তিনি, ফলে তার রেকর্ড ছোঁয়ার পরই উদযাপন করেছেন ‘সি…উ’ কায়দায়। এ নিয়ে এবারের লা লিগায় ১৮ ম্যাচে সর্বোচ্চ ১৮তম গোলটি করলেন এমবাপে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা দুই হারের পর এই জয়ে রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান কমালো। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে আলোনসোর দল দুইয়ে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৪৩।

 

RELATED ARTICLES

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক : এলেনা রিবাকিনা যেন হিসাব মেলাতেই ফিরে এসেছিলেন মেলবোর্ন পার্কে। তিন বছর আগে যে কোর্টে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন, সেই রড লেভার অ্যারেনাতেই...

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রেভস্পোর্টসের এক...

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান

অনলাইন ডেস্ক : ইরানে নারীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর জন্য লাইসেন্স নিতে পারবেন। দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয়...

মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির...

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তাঁর রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তা...

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

Recent Comments