Friday, April 17, 2026
Friday, April 17, 2026
Home বিনোদন রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে শিল্পীর মরদেহ রাখা হয়। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার পরিবার, সহকর্মী ও অগণিত অনুরাগী। বিকেলে মুম্বাইয়ের শিবাজী পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই আশা ভোঁসলের বাসভবনে ভিড় করেন শোবিজ ও রাজনীতির মাঠের বিশিষ্ট ব্যক্তিরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সেখানে উপস্থিত হয়ে শিল্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। কিংবদন্তি এই শিল্পীকে সম্মান জানিয়ে তার মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়।

ভারতীয় সময় দুপুর ২টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এ সময় বলিউডের তারকা রিতেশ দেশমুখ, টাবুসহ বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন। এছাড়া সপরিবারে শ্রদ্ধা জানাতে যান ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সারা বিশ্বের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সমদানি জানান, বার্ধক্যজনিত কারণে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার (মাল্টি অর্গান ফেলিওর) ফলে তার মৃত্যু হয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে কয়েক হাজার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ভারতীয় সংগীতের অন্যতম নক্ষত্র। ২০০৮ সালে তিনি ‘পদ্মভূষণ’ এবং সংগীতে ভারতের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন। এছাড়া প্রথম ভারতীয় নারী শিল্পী হিসেবে ১৯৯৭ সালে তিনি বিশ্বখ্যাত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছিলেন। তার প্রয়াণে বিশ্ব সংগীতে একটি যুগের অবসান ঘটল।

RELATED ARTICLES

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

লেবাননে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক : লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লেবানিজ-আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া খলিফা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা...

চিরচেনা রূপে প্রীতি জিনতা, নজর কাড়ল কোটি টাকার বিলাসবহুল ঘড়ি

বিনোদন ডেস্ক : আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে যখন মাঠ আর গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক সেই সময়েই উপস্থিত হয়ে সবার নজর কাড়লেন বলিউড তারকা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরান যুদ্ধের কারণে খাদ্য সংকটের সম্মুখীন যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যে কার্বন ডাই-অক্সাইডের সম্ভাব্য ঘাটতির কারণে মাংস প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পানীয় শিল্প পর্যন্ত...

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

অনলাইন ডেস্ক : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এটি কার্যকর হয়। এর...

প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : গেল মার্চ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। চলতি এপ্রিলেও এ প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এর প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে...

হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, যাবেন ৪১৯ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক : সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল...

Recent Comments