Friday, July 17, 2026
Friday, July 17, 2026
Home ইন্টারন্যাশনাল ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

অনলাইন ডেস্ক : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এটি কার্যকর হয়। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই পক্ষ ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মূহূর্তে পাঁচটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। যার চারটি প্রতিহত ও একটি খোলা জায়গায় পড়েছে।

অবশ্য এর আগে চালানো রকেট সরাসরি আঘাত হানে। এতে ইসরায়েলে চারজন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলও হামলার তীব্রতা বাড়িয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, গত একদিনে লেবাননের দক্ষিণাঞ্চলে তারা ৩৮০টি জায়গায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাব দিতে প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হিজবুল্লাহ। গত ৮ এপ্রিল মার্কিনি ও ইসরায়েলিদের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ এ যুদ্ধবিরতি মানলেও; দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে।

যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনা হয় তখন তেহরান শর্ত দেয় লেবাননে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। এরপর ইসরায়েল রাজধানী বৈরুতে হামলা বন্ধ করে দেয়। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের বর্বরতা অব্যাহত রাখে। এরমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়। এরপর ইরান শর্ত দেয় এ আলোচনা শুরুর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

এছাড়া ৪০ বছরের বেশি সময় পর লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনাও করে। এরপরই এ ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments