Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home ইন্টারন্যাশনাল যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

অনলাইন ডেস্ক : মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমনের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের আগে ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নতজানু’ হওয়ার দাবি করেছেন।

কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব পাঠিয়েছিল তা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর তাঁর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক সভা পরিচালনা করেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানান।

রয়টার্স লিখেছে, বৈঠকে মোজতবা সশরীরে নাকি ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন তা স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে তিনি মধ্যস্থতাকারী দেশ বা প্রস্তাবের বিস্তারিত জানাননি।

প্রস্তাবের জবাবে সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতজানু না হওয়া, পরাজয় স্বীকার না করা এবং ক্ষতিপূরণ না দিলে আলোচনার জন্য এটি উপযুক্ত সময় নয়।

তিনটি সূত্রের বরাত দিয়ে ১৪ মার্চ রয়টার্স এক প্রতিবেদনে বলেছিল, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের মিত্রদের কূটনৈতিক আলোচনার প্রচেষ্টাকে ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে।

RELATED ARTICLES

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

Recent Comments