Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের দৈত্যকার তুষারঝড়ের প্রভাবে গতকাল শনিবার প্রায় চার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখ ৬০ হাজার বাড়ি। বার্তাসংস্থা রয়টার্স রোববার (২৫ জানুয়ারি) জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা পুরোপুরি থমকে যাওয়ার হুমকিতে পড়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তুষারপাত, তুষারবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পাশপাশি বিপজ্জনক কম তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে। এই ঝড় আজ রোববার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত পূর্বাঞ্চলের তিন-চারভাগ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাবে।

তুষারঝড়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি বিপর্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, “এই ঝড়ের পথে যেসব রাজ্য রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণে রাখব আমরা।”

দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ ১৭টি অঙ্গরাজ্য এবং কলম্বিয়া বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

লুজিয়ানা এবং টেক্সাসের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাসে জরুরি সেবা চালু রাখতে দেশটির জ্বালানি মন্ত্রণালয় বাড়তি জেনারেটর মোতায়েনর নির্দেশনা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা গতকাল শনিবার এক সতর্কতায় জানায়, এবার অস্বাভাবিক এবং দীর্ঘ তুষারঝড় দেখা যাবে। যা দক্ষিণপূর্ব রাজ্যগুলোতে বিপর্যয়কর প্রভাব ফেলবে। পাশাপাশি তাপমাত্রা বিপ্জ্জনক অবস্থায় পৌঁছাবে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments