Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে বেড়েছে ইহুদিবিদ্বেষ : জরিপ

যুক্তরাষ্ট্রে বেড়েছে ইহুদিবিদ্বেষ : জরিপ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রায় ৫ হাজার প্রাপ্তবয়স্ক ইহুদির মধ্যে ৫৫ শতাংশই গত এক বছরে অন্তত একবার ইহুদিবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন। আরও ৫৭ শতাংশ অভিযোগ করেছেন, ‘ইহুদিবিদ্বেষ’ এখন ইহুদিদের জীবনের স্বাভাবিকভাবে তিক্ত অভিজ্ঞতা হয়ে উঠেছে।

এমনই ভয়াবহ চিত্র উঠে এসেছে অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) ও জিউইশ ফেডারেশনস অব নর্থ আমেরিকার (জেএফএনএ) যৌথ জরিপে। সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ল্যাটিন টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

জরিপটি পরিচালনা করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। এতে দেখা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলবিরোধী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিবিদ্বেষী ঘটনাগুলোর হার ব্যাপকভাবে বেড়ে গেছে। ২০২৪ সালে এডিএল রেকর্ড করেছে ৯ হাজারের বেশি হয়রানি, ভাঙচুর ও হামলার ঘটনা। ১৯৭৯ সালে এ তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর সর্বোচ্চ এ সংখ্যা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ইহুদি জনগোষ্ঠী এখন গভীর নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভুগছে। ৭৯ শতাংশ ইহুদি অ্যান্টিসেমিটিজম তথা ইহুদিবিদ্বেষ নিয়ে উদ্বিগ্ন।

৪৮ শতাংশ ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ৩৩ শতাংশ ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি-পরিকল্পনা’ নিয়েছেন, ১৪ শতাংশ প্রয়োজনে দেশ ছাড়ার চিন্তা করছেন এবং ৯ শতাংশ আত্মরক্ষার জন্য অস্ত্র কিনেছেন।

এছাড়া, যারা আগে প্রকাশ্যে ইহুদি ধর্মীয় প্রতীক- যেমন ডেভিডের তারা বা কিপ্পা পরিধান করতেন, তাদের প্রায় ২০ শতাংশ এখন তা আর করেন না।

জরিপে বলা হয়, এই প্রবণতা শুধু ঘৃণার বিস্তার নয়, বরং যুক্তরাষ্ট্রে ইহুদিদের মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলছে। অনেকেই এখন স্থায়ী উদ্বেগ ও ক্লিনিক্যাল অ্যানজাইটিতে আক্রান্ত।

RELATED ARTICLES

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments