Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, তিনটি মার্কিন কোম্পানিকে চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা হয়েছে, যা কার্যকরভাবে তাদের বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য থেকে নিষিদ্ধ করেছে।

মন্ত্রণালয় বলেছে, ‘কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত হয়েছে, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।’

চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা কোম্পানিগুলো হলো, মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।

পৃথকভাবে আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েয়ে। ফলে তারা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ‘দ্বৈত ব্যবহারের’ পণ্যের চীনা চালান গ্রহণ করতে পারবে না।

কোম্পানিগুলো হলো, সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস।

এই তিন কোম্পানি ‘চীনের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে বিপন্ন করছে’ বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র : এপি

RELATED ARTICLES

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

অনলাইন ডেস্ক : ইরানর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments