Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কমিউনিটি কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৭০ শতাংশ

কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৭০ শতাংশ

অনলাইন ডেস্ক : কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন এ বছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)।

আইআরসিসি-এর পরিসংখ্যান অনুযায়ী, যদিও চলতি বছরের জানুয়ারিতে কানাডা ১১ হাজার ২৩৫ জন নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্টাডি পারমিট দিয়েছে, তবে পরবর্তী কয়েক মাসে সেই সংখ্যা তীব্রভাবে কমে যায়। জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত কানাডা মোট ৩৬ হাজার ৪১৭টি স্টাডি পারমিট দিয়েছে; সে তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৪।

অর্থাৎ, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৮৮ হাজার ৬১৭ জন কম শিক্ষার্থী কানাডায় এসেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম। এর মধ্যে ২০২৫ সালের মার্চ মাস ছিল সবচেয়ে কম সংখ্যার মাস- ওই মাসে মাত্র ৩ হাজার ৮১৯টি স্টাডি পারমিট দেওয়া হয়েছে, যেখানে ২০২৪ সালের মার্চে সংখ্যা ছিল ১৬ হাজার ৮৭৫।

আইআরসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমরা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা একটি টেকসই পর্যায়ে নামিয়ে আনছি।’

এতে শিক্ষা খাত ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির হার কমে যাওয়ায় রাজস্ব হ্রাস পাচ্ছে, ফলে ব্রিটিশ কলাম্বিয়ার একটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

শুধু শিক্ষার্থী নয়, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা ২ লাখ ৪৫ হাজার ১৩৭টি ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল, অথচ ২০২৫ সালের একই সময়ে সংখ্যা নেমে এসেছে মাত্র ১ লাখ ১৯ হাজার ২৩৪-এ। অর্থাৎ এ বছর ১ লাখ ২৫ হাজার ৯০৩ জন কম কর্মী কানাডায় এসেছেন, যা আগের বছরের তুলনায় ৫১ শতাংশ কম।

চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী মার্ক কারনি ঘোষণা দেন যে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা আরও সীমিত করা হবে, যাতে কানাডার আবাসন সংকট কিছুটা লাঘব হয়। তদুপরি, এ বছর স্থায়ী বাসিন্দার (পার্মানেন্ট রেসিডেন্ট) সংখ্যাও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের অক্টোবরে ঘোষিত তিন বছরের অভিবাসন পরিকল্পনায় আইআরসিসি জানিয়েছিল, তারা ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার জন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য স্থির করেছে। জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত কানাডা ইতিমধ্যেই ২ লাখ ৪৬ হাজার ৩০০ জন নতুন স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানিয়েছে এবং তাদের লক্ষ্য পূরণের পথে রয়েছে।

আইআরসিসি গণমাধ্যম কে জানিয়েছে, ‘কানাডা সরকার অভিবাসনকে টেকসই পর্যায়ে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কানাডার অভিবাসন ব্যবস্থা সবসময়ই জাতীয় গর্ব ও অর্থনৈতিক সমৃদ্ধির উৎস। আমরা জনআস্থা পুনর্গঠনে মনোযোগ দিচ্ছি এবং পুরো ব্যবস্থায় আরও ভারসাম্য আনতে কাজ করছি।’

উল্লেখ্য, জীবনযাত্রার মান বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি এবং উচ্চ পর্যায়ের আবাসন সংকটের কারণে কানাডা সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপরে প্রভাব ফেলেছে।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments