Tuesday, March 24, 2026
Tuesday, March 24, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশালাকায় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নগর কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

বিস্ফোরণের শিকার শোধনাগারটির মালিক মার্কিন তেল-গ্যাস জায়ান্ট কোম্পানি ‘ভালেরো’। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ঘরবাড়ির জানালার কাঁচ চুরমার হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শোধনাগারটি থেকে দীর্ঘ অগ্নিশিখা আকাশে উঠে যাচ্ছে এবং ঘন কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়েছে।

পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, “ভালেরো শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে জানমালের নিরাপত্তায় সংলগ্ন এলাকার সকল বাসিন্দাকে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

এই শোধনাগারটিতে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধিত হয়। এছাড়া এখান থেকে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন করা হয়।

RELATED ARTICLES

পাঁচ মামলার আসামি ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

অনলাইন ডেস্ক : পাঁচটি মামলার আসামি ‘এক-এগারো’ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা...

ইরানের সঙ্গে মিলে আমরা হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র...

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরা‌ষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কার‌ণে এ সিদ্ধান্ত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশালাকায় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই শক্তিশালী বিস্ফোরণে পুরো...

পাঁচ মামলার আসামি ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

অনলাইন ডেস্ক : পাঁচটি মামলার আসামি ‘এক-এগারো’ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা...

ইরানের সঙ্গে মিলে আমরা হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র...

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরা‌ষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কার‌ণে এ সিদ্ধান্ত...

Recent Comments